শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নরনিংদীতে বাবার হাতে ছেলে খুন নেপথ্যে মাদক পলিথিন ও প্লাস্টিকের বিস্তার ঠেকাতে অভিযান জোরদার ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্যাংককে জি-২০ সম্মেলনে অর্থমন্ত্রীদের বৈঠক শুরু আজ মসজিদে অনৈতিক কাজের দায়ে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর কালীগঞ্জে মাদকবিরোধী মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে ৩ লাখ টাকা জরিমানা টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন : ২১ ইউনিটের চেষ্টায় প্রায় ৩ ঘন্টা পর নিয়ন্ত্রণে গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে দুইজনকে ৩ লাখ টাকা জরিমানা গাজীপুরে বিএসটিআই এর উদ্যোগে বিশ্ব মান দিবস পালন

গাজীপুরে ট্রেনের নিচে ঝাঁপ, দুই সন্তানসহ মায়ের করুণ মৃত্যু

  • আপডেট টাইম : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ৯১ ভিজিটর
গাজীপুর প্রতিনিধি:  দুই শিশুসন্তানকে সঙ্গে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করেছেন এক মা। সোমবার সকাল আনুমানিক ১১টার দিকে গাজীপুর মহানগরীর ৪১নং ওয়ার্ডের নয়নী পাড়া এলাকার রেল ক্রসিংয়ে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত ওই নারীর নাম হাফেজা খাতুন মালা (২৫)। তিনি গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার দক্ষিণ নতুন সোমবাজার এলাকার বাসিন্দা মোজাম্মেল হকের মেয়ে। তার সঙ্গে থাকা দুই শিশু তারই সন্তান বলে নিশ্চিত করেছেন স্থানীয়রা, তবে তাৎক্ষণিকভাবে শিশু দুটির নাম ও বয়স জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে পূবাইল রেল ক্রসিংয়ের পূর্ব পাশে নোয়ানী পাড়া  এলাকায় রেললাইনের ওপর মালা  তার দুই সন্তানকে নিয়ে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ একটি চলন্ত ট্রেন আসতে দেখেই তিনি সন্তানদের নিয়ে লাইনের ওপর ঝাঁপ দেন। এতে ঘটনাস্থলেই মা ও দুই শিশুর দেহ খণ্ডবিখণ্ড হয়ে যায়। ভয়াবহ দৃশ্য দেখে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ও শোকের ছায়া নেমে আসে।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তিনটি লাশ উদ্ধার করে। এ ঘটনায় সাময়িক সময়ের জন্য ওই রেলপথে ট্রেন চলাচলেও বিঘ্ন ঘটে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পূবাইল থানার ওসি আতিকুল ইসলাম জানান, এক মা তার দুই সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে । তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর