সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনাম :
হামলায় আহত খামেনির স্ত্রী মনসুরেহ মারা গেছেন ইরানে হামলা ‘অনন্ত যুদ্ধে’ রূপ নেবে না: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী‌কে মধ‌্যপ্রা‌চ্যের তিন মন্ত্রীর ফোন দলের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীদের বিএনপিতে ঠাঁই হবে না – রহমাতুল্লাহ পলাশ সব মন্ত্রণালয়কে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর: স্বরাষ্ট্রমন্ত্রী কালীগঞ্জের ৮ ইউনিয়নে বিএনপি নেতার উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ইরানের হামলায় ২০০ মার্কিন সেনা হতাহত : আইআরজিসি কালীগঞ্জে সুন্দরবন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত কলারোয়ার বিভিন্ন সরকারি দফতর পরিদর্শনে নতুন সাংসদ জামায়াতের ইফতার মাহফিলে যোগ দেবেন প্রধানমন্ত্রী

বেগম খালেদা জিয়ার জানাজা ছিল একটি ঐতিহাসিক জানাজা এ কে এম ফজলুল হক(মিলন)

  • আপডেট টাইম : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ৩১ ভিজিটর

কালীগঞ্জ প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

একজন গৃহবধু থেকে শুরু করে আপোষহীন আন্দোলনের নেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন ইতিহাসের এক অনন্য অধ্যায়। তিনি শুধু একজন রাজনীতিক নন, তিনি ছিলেন গণতন্ত্রের প্রতীক। পৃথিবীতে হাতে গোনা কয়েকজন নেতার জানাজায় বিপুল মানুষের ঢল নেমেছে। “বেগম খালেদা জিয়ার জানাজা ছিল তেমনই একটি ঐতিহাসিক জানাজা”। এমনকি তাঁর স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জানাজার চেয়েও তা ছিল বৃহৎ। মহান আল্লাহ তাঁকে বিরল সম্মান দিয়েছেন এবং গোটা মুসলিম উম্মাহর হৃদয়ে স্থান করে দিয়েছেন। আগামী জাতীয় নির্বাচনে আপনারা ধানের শীষের প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করুন যেন সবাই মিলেমিশে সত্যিকারের একটি গণতান্ত্রিক দেশ গড়ে তুলতে পারি। উপজেলার উপজেলার মোক্তারপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে ইউনিয়ন পরিষদ চত্বরে দেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন ও আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে পবিত্র কোরআন তেলাওয়াত, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক সাবেক সংসদ সদস্য আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন এ সব বলেন।

গতকাল বিকেলে উপজেলার উপজেলার মোক্তারপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে মোক্তারপুর ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি এবাদুল্লাহ শেখ দুলাল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক সাবেক সংসদ সদস্য আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন। বিশেষ অতিথি উপজেলা বিএনপির আহবায়ক মো. হুমায়ুন কবির মাষ্টার।

পবিত্র মিলাদ ও দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আপোষহীন আন্দোলনের নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া ও মরহুম আরাফাত রহমান কোকো’র বিদেহী আত্নার মাগফিরাত কামনা সহ দেশ, জাতি ও গণতন্ত্রের মুক্তি কামনা করা হয়। এ সময় মোক্তারপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ দল-মত নির্বিশেষে সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষের অংশগ্রহণ ও স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।

এ সময় অন্যান্যের মাঝে উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ইমরুল কয়েস, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. ইয়াছিন মোল্লা, উপজেলা যুবদলের আহবায়ক আলী নুর হাসান, মোক্তারপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন মাষ্টার, সাধারণ সম্পাদক মো. মজনু শেখ, সাংগঠনিক সম্পাদক মুনসুর আহমেদ, ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ দলমত নির্বিশেষে বিপুল সংখ্যক নারী-পুরুষ মরহুমার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে শরীক হন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর