সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনাম :
হামলায় আহত খামেনির স্ত্রী মনসুরেহ মারা গেছেন ইরানে হামলা ‘অনন্ত যুদ্ধে’ রূপ নেবে না: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী‌কে মধ‌্যপ্রা‌চ্যের তিন মন্ত্রীর ফোন দলের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীদের বিএনপিতে ঠাঁই হবে না – রহমাতুল্লাহ পলাশ সব মন্ত্রণালয়কে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর: স্বরাষ্ট্রমন্ত্রী কালীগঞ্জের ৮ ইউনিয়নে বিএনপি নেতার উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ইরানের হামলায় ২০০ মার্কিন সেনা হতাহত : আইআরজিসি কালীগঞ্জে সুন্দরবন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত কলারোয়ার বিভিন্ন সরকারি দফতর পরিদর্শনে নতুন সাংসদ জামায়াতের ইফতার মাহফিলে যোগ দেবেন প্রধানমন্ত্রী

গাজীপুর-৫ কালীগঞ্জ আসনে ৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ও ২ প্রার্থীর বাতিল

  • আপডেট টাইম : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ৫৬ ভিজিটর

কালীগঞ্জ প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১৯৮, গাজীপুর-৫ (কালীগঞ্জ-পূবাইল-বাড়িয়া) সংসদীয় আসনে ৮ জন প্রার্থীর দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। অপর ২ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) গাজীপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলম হোসেন মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এই ঘোষণা দেন।

রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, শনিবার (৩ জানুয়ারী) গাজীপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সকল প্রার্থীদের উপস্থিতিতে দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই বাছাই করা হয়। দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ধানের শীষ প্রতীকে মনোনীত প্রার্থী একেএম ফজলুল হক মিলন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. খায়রুল হাসান (দাঁড়িপাল্লা), ইসলামীক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত প্রার্থী মো. আল-আমিন দেওয়ান (চেয়ার), জনতার দল মনোনীত প্রার্থী আজম খান (কলম), ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী গাজী আতাউর রহমান (হাত পাখা) ও গণফোরাম মনোনীত প্রার্থী মো. কাজল ভুইয়া (উদীয়মান সূর্য) এর প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়।

যাচাই বাছাইকালে অপর ২ জন প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী রুহুল আমিন (রিকসা) এর প্রস্তাবকারীর ভোটার নাম্বর ভুল থাকায় তাঁর মনোনয়নপত্র বাতিল করা হয়। অপর প্রার্থী জাতীয় পার্টি মনোনীত ডাঃ শফিউদ্দিন সরকার (লাঙ্গল) তাঁর দাখিলকৃত মনোনয়নপত্রে ফরম-২০ (বিধি ২৯(১) দ্রষ্টব্য) নির্বাচনী ব্যয় নির্বাহের জন্য অর্থ প্রাপ্তীর সম্ভাব্য উৎসের বিবরণী ও ফরম-২১ (বিধি ২৯(২) দ্রষ্টব্য) সম্পদ ও দায় এবং বাৎসরিক আয় ও ব্যয়ের বিবরণী উল্লেখ না করায় মনোনয়পত্রটি বাতিল করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর