মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
চট্রগ্ৰাম ফটিকছড়ি হালদা বিপন্ন করে নির্মাণ হচ্ছে তীররক্ষা বাঁধ কালিগঞ্জে ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে অভিযান, কারাদণ্ড দিল ভ্রাম্যমাণ আদালত বোরকা নিয়ে সংসদে সরকারি দলের এমপির আপত্তিকর বক্তব্যের তীব্র প্রতিবাদ বিরোধী দলের বহিরাগত প্রো-ভিসি নিয়োগ প্রত্যাখ্যান: গাকৃবিতে শিক্ষক সমিতির মানববন্ধন, প্রশাসনিক ভবন অবরুদ্ধ বিদ্যুৎস্পৃষ্টে কালিগঞ্জের মহসিন আলীর মৃত্যু, এলাকায় শোক মাভাবিপ্রবিতে ‘টেক্সটাইল ও ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কৃত্রিম বুদ্ধিমত্তা’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত কালিগঞ্জে পেশাজীবী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান টঙ্গীতে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ‘গ্লোবাল কিডস স্কুলে’ ফল উৎসব ও শিশুশ্রম প্রতিরোধ দিবস পালন সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী

উদ্যোক্তা তৈরিতে আনসার-ভিডিপির ‘সঞ্জীবন’ বিষয়ক কর্মশালা

  • আপডেট টাইম : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ১০৭ ভিজিটর

গাজীপুর প্রতিনিধি:  বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কল্যাণমূলক উদ্যোগ ‘সঞ্জীবন প্রকল্প’ বিষয়ক দিনব্যাপী কর্মশালা বুধবার অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমির বীরবিক্রম শহীদ এলাহী অডিটোরিয়ামে আয়োজিত এ কর্মশালাটি বাংলাদেশ আনসার ওয়েলফেয়ার ট্রাস্টের আওতায় পরিচালিত হয়। কর্মশালার উদ্বোধনীপর্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আনসার ও ভিডিপি’র মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। তিনি ‘সঞ্জীবন প্রকল্প’-এর উদ্দেশ্য, বাস্তবায়ন কাঠামো এবং এর মাধ্যমে সদস্যদের আর্থসামাজিক উন্নয়নের সম্ভাবনা তুলে ধরেন।

 

মহাপরিচালক তাঁর বক্তব্যে বলেন, “সঞ্জীবন প্রকল্প আনসার ও ভিডিপি সদস্যদের মধ্য থেকে দক্ষ, কর্মঠ ও উদ্যোক্তা হতে আগ্রহী ব্যক্তিদের নির্বাচন করে টেকসই কর্মসংস্থান সৃষ্টির একটি সময়োপযোগী প্রয়াস। সুবিধাবঞ্চিত সদস্যদের স্বাবলম্বী করে তুলতেই এইপ্রকল্পের পাইলটিং কার্যক্রম দেশের ১২টি জেলার ১২টি উপজেলায় বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।” তিনি প্রকল্পসংশ্লিষ্ট সকলকে কাজের পরিধি, লক্ষ্য, উদ্দেশ্য ও অর্জনের সূচক সম্পর্কে সুস্পষ্ট ধারণা রাখার ওপর গুরুত্বারোপ করেন

 

সঞ্জীবন প্রকল্পের প্রস্তাবনা দাখিল প্রক্রিয়া, সদস্য নির্বাচন কৌশল বিষয়ে গুরুত্বপূর্ণ সেশন পরিচালনা করেন উপমহাপরিচালক ( প্রশিক্ষণ) মোঃ রফিকুল ইসলাম। প্রকল্পের নন-এগ্রোবেজড কার্যক্রম নিয়ে বিস্তারিত বক্তব্য রাখেন ২৭ আনসার ব্যাটালিয়নের পরিচালক রুবেল উকিল। তিনি নন-এগ্রোবেজড উদ্যোগের সম্ভাবনা, বাস্তবায়ন পদ্ধতি এবং সদস্যদেও দক্ষতা অনুযায়ী প্রকল্প নির্বাচন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। অপরদিকে, এগ্রোবেজড প্রকল্প বিষয়ে বক্তব্য রাখেন ২ মহিলা আনসার ব্যাটালিয়েনর  পরিচালক ড. মোস্তারী জাহান ফেরদৌস। তিনি কৃষিভিত্তিক উদ্যোগের মাধ্যমে টেকসই আয় সৃষ্টি, নারীর ক্ষমতায়ন এবং গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তনের ওপর গুরুত্বারোপ করেন। কর্মশালায় প্রকল্প ভিত্তিক পৃথক সেশন পরিচালনা করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

 

কর্মশালার গুরুত্বপূর্ণ মোটিভেশনাল সেশন পরিচালনা করেন বাংলাদেশের অন্যতম উদ্যোক্তা এবং ‘নিজের বলার মতো একটি গল্প ফাউন্ডেশন’- এর প্রতিষ্ঠাতা ইকবাল বাহার জাহিদ। তাঁর অনুপ্রেরণামূলক বক্তব্য অংশগ্রহণকারীদের উদ্যোক্তা মনোভাব গড়ে তুলতে সহায়কভূমিকা রাখে এবং বাস্তব অভিজ্ঞতার আলোকে সফল উদ্যোগ পরিচালনার পথ নির্দেশনা প্রদান করে।

 

দিনব্যাপী এ কর্মশালায় প্রকল্প প্রস্তাবনা দাখিল প্রক্রিয়া, সদস্য নির্বাচন কৌশল, মডেল প্রকল্প উপস্থাপন, উদ্যোক্তা উন্নয়নের ভবিষ্যৎ সম্ভাবনা এবং সমস্যা মোকাবিলায় দলগত সমাধান পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বর্তমান অগ্রগতি, সম্ভাব্য প্রতিবন্ধকতা ও তা উত্তরণের বাস্তবসম্মত উপায় নিয়ে অংশগ্রহণকারীদেও মধ্যে ফলপ্রসূ মতবিনিময়ের মাধ্যমে কর্মশালার সমাপ্তি ঘটে।

 

দক্ষতা উন্নয়নমূলক এই কর্মশালায় আরও উপস্থিত ছিলেন প্রকল্প সংশ্লিষ্ট অত্র বাহিনীর এবং আনসার– ভিডিপি উন্নয়ন ব্যাংকের বিভিন্ন পদবীর কর্মকর্তাবৃন্দ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর