মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
চট্রগ্ৰাম ফটিকছড়ি হালদা বিপন্ন করে নির্মাণ হচ্ছে তীররক্ষা বাঁধ কালিগঞ্জে ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে অভিযান, কারাদণ্ড দিল ভ্রাম্যমাণ আদালত বোরকা নিয়ে সংসদে সরকারি দলের এমপির আপত্তিকর বক্তব্যের তীব্র প্রতিবাদ বিরোধী দলের বহিরাগত প্রো-ভিসি নিয়োগ প্রত্যাখ্যান: গাকৃবিতে শিক্ষক সমিতির মানববন্ধন, প্রশাসনিক ভবন অবরুদ্ধ বিদ্যুৎস্পৃষ্টে কালিগঞ্জের মহসিন আলীর মৃত্যু, এলাকায় শোক মাভাবিপ্রবিতে ‘টেক্সটাইল ও ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কৃত্রিম বুদ্ধিমত্তা’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত কালিগঞ্জে পেশাজীবী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান টঙ্গীতে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ‘গ্লোবাল কিডস স্কুলে’ ফল উৎসব ও শিশুশ্রম প্রতিরোধ দিবস পালন সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী

গাজীপুর রেডক্রিসেন্ট সোসাইটি কার্যনির্বাহী নির্বাচনে সভাপতি: কাজী সাইয়্যেদুল আলম বাবুল ও সাধারণ সম্পাদক: এ এম আশরাফ হোসেন টুলু

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ১২৫ ভিজিটর

গাজীপুর প্রতিনিধি: বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির গাজীপুর ইউনিটের নির্বাচনে বিএনপি সমর্থিত বাবুল- টুলু পরিষদ পূর্ণ প্যানেলে বিজয়ী হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) গাজীপুর জেলা পরিষদ মিলনায়তনে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। শান্তিপূর্ণ পরিবেশে ও উৎসবমুখর আয়োজনে অনুষ্ঠিত নির্বাচনে বিএনপি সমর্থিত কাজী সাইয়্যেদুল আলম বাবুল ও এ এম আশরাফ হোসেন টুলু পরিষদ জামায়াতে ইসলামী সমর্থিত প্যানেলকে পরাজিত করে বিজয়ী হয়।

তবে সকল প্রার্থী আর ভোটাররা জানান নির্বাচন স্বতঃস্ফূর্ত ও নিয়মতান্ত্রিক ভাবেই হয়েছে। কোন প্রকার অনিয়ম লক্ষ্য করা যায়নি।

বিজয়ী সহসভাপতি কাজী সাইয়্যেদুল আলম বাবুল বিএনপির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক। সেক্রেটারি এ এম আশরাফ হোসেন টুলু বর্তমান সেক্রেটারি ও বিএনপি নেতা। পাশাপাশি তিনি একজন চলচ্চিত্র অভিনেতাও।

এই প্যানেলে নির্বাচিত ৫ জন নির্বাহী সদস্য হলেন, গাজীপুর সদর মেট্রো থানা বিএনপির সভাপতি এডভোকেট মেহেদী হাসান এলিস, অভিনেতা ও গাজীপুর মহানগর জাসাসের সভাপতি সৈয়দ হাসান জুন্নুরাইন সোহেল,বিএনপি নেতা মো: জয়নাল আবেদীন তালুকদার,মো: লুৎফর রহমান সরকার ও মো: কামরুজ্জামান আকন্দ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর