রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী কাপাসিয়ায় জাহিদ নিখোঁজের তিনদিন পর লাশ মিলল নদীতে কালীগঞ্জে শ্বশুরকে কুড়ালের কোপে হত্যা, থানায় এসে আত্মসমর্পণ জামাইয়ের রাজধানীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন, ২৫ টাকা দরে কিনবে সরকার : শাহে আলম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের মসলা এবং বাঘাবাড়ি ঘিসহ ১০টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ গাজীপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক সাইয়েদুর রহমানের ইন্তেকাল মহানবীর (সা) আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই – এটিএম কামরুল ইসলাম

কালীগঞ্জে বিএনপি সহ তিন দলের মনোনয়নপত্র সংগ্রহ

  • আপডেট টাইম : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ১৪১ ভিজিটর

কালীগঞ্জ প্রতিনিধি: আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গাজীপুর জেলা বিএনপির আহবায়ক সাবেক সংসদ সদস্য আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন, বৃহত্তর সুন্নী জোটের ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় সহ যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও গাজীপুর জেলা সাধারণ সম্পাদক মাওলানা মো. আল-আমিন দেওয়ান ও গণফোরাম মনোনীত গণফোরাম কেন্দ্রীয় নেতা মো. সোহেল মিয়া মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।

রবিবার (২১ ডিসেম্বর) দুপুরে ১৯৮ গাজীপুর-৫ আসনের সহকারী রির্টানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম মো. কামরুল ইসলাম এর কার্যালয় থেকে বিএনপি মনোনীত প্রার্থী একেএম ফজলুল হক মিলন এর পক্ষে কালীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক মো. হুমায়ুন কবীর মাষ্টার, সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু, সদস্য আশরাফি হাবিবুল্লাহ, মো. সোলেমান আলম, কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. লুৎফর রহমান মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বৃহত্তর সুন্নী জোটের ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত মাওলানা মো. আল-আমিন দেওয়ান ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় সদস্য মো. আলী হোসেন ভূইয়া, উপজেলা সহ-সভাপতি ডা. মো. আজমল হোসেন মিলন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী ও মাওলানা মো. আওলাদ হোসেনকে সাথে নিয়ে মনোনয়নপত্র গ্রহণ করেছেন। এছাড়াও গণফোরাম মনোনীত প্রার্থী মো. সোহেল মিয়ার পক্ষে মো. মেজবাহ উদ্দিন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

গাজীপুর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. খায়রুল আহসান মিন্টু জানিয়েছেন, আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে গাজীপুর-৫ আসনে ধানের শীষের কান্ডারী বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য একেএম ফজলুল হক মিলন এর পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ করা হয়েছে। সাবেক সংসদ সদস্য একেএম ফজলুল হক মিলন এর জন্য সবার কাছে দোয়া চাই। ১৯৮, গাজীপুর-৫ আসনে নির্বাচনী পরিবেশ স্বাভাবিক থাকলে ধানের শীষের কান্ডারী সাবেক সংসদ সদস্য একেএম ফজলুল হক মিলন বিপুল ভোটে জয়ী হবেন।

ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় সদস্য মো. আলী হোসেন ভূইয়া খোকন বলেন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত মাওলানা মো. আল-আমিন দেওয়ান একজন যোগ্য প্রার্থী। রবিবার (২১ ডিসেম্বর) বিকেলে বৃহত্তর সুন্নী জোট মনোনীত প্রার্থী মাওলানা মো. আল-আমিন দেওয়ান মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। ভোটাররা যদি পাশে থাকেন, সর্মথন এবং ভোট দিয়ে নির্বাচিত করেন তাহলে সংসদীয় আসনকে শিল্প-সাহিত্যের অনন্য নগরী হিসেবে গড়ে তোলাড় জন্য কাজ করবেন। আমরা সবাই মিলে চেয়ার প্রতীকের পক্ষে কাজ করে বিজয়ী করে আনব ইনশাআল্লাহ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর