শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নরনিংদীতে বাবার হাতে ছেলে খুন নেপথ্যে মাদক পলিথিন ও প্লাস্টিকের বিস্তার ঠেকাতে অভিযান জোরদার ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্যাংককে জি-২০ সম্মেলনে অর্থমন্ত্রীদের বৈঠক শুরু আজ মসজিদে অনৈতিক কাজের দায়ে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর কালীগঞ্জে মাদকবিরোধী মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে ৩ লাখ টাকা জরিমানা টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন : ২১ ইউনিটের চেষ্টায় প্রায় ৩ ঘন্টা পর নিয়ন্ত্রণে গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে দুইজনকে ৩ লাখ টাকা জরিমানা গাজীপুরে বিএসটিআই এর উদ্যোগে বিশ্ব মান দিবস পালন

সুজনের উদ্যোগে গাজীপুরে “সুষ্ঠু নির্বাচন ও গনতান্ত্রিক উত্তরন : নাগরিক ভাবনা” শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

  • আপডেট টাইম : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ২৮৪ ভিজিটর

গোলাম মোস্তফা খান : সুশাসনের জন্য নাগরিক (সুজন) গাজীপুর জেলা কমিটির উদ্যোগে “সুষ্ঠু নির্বাচন ও গনতান্ত্রিক উত্তরন : নাগরিক ভাবনা” শীর্ষক  এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে মহানগরীর চৌরাস্তা সংলগ্ন সিটি কলেজ অডিটরিয়ামে এ গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। গাজীপুর জেলা কমিটির সভাপতি অধ্যাপক শফিকুল ইসলামের সভাপিতিত্বে ও সাধারন সম্পাদক ইফতেখার শিশিরের সঞ্চালনায় এ অনুষ্ঠানে সুজনের ক্রোড়পত্র উপস্থাপন করেন কবি ও সাংবাদিক গোলাম মোস্তফা খান।

অনুষ্ঠানে অংশগ্রহনকারীরা কিছু প্রস্তাবনা পেশ করেন। এসবের মধ্যে উল্লেখযোগ্য কিছু প্রস্তাবনা হল , প্রতিটি নির্বাচনী আসনে সুজনের কমিটি গঠনের মাধ্যমে নির্বাচনকালীন কাজ ব্যাপক ও ফলপ্রসু করা, নিরবাচনী সচেতনতা বৃদ্ধির জন্য লিফলেট বিতরন, স্থানীয়ভাবে গনশুনানী, নাটক মঞ্চাযন করা, নির্বাচনী আইন প্রয়োগের ক্ষেত্রে বা বাস্তবায়নের ক্ষেত্রে ভূমিকা রাখা, নির্বাচন কমিশনে সুজনের প্রতিনিধি অন্তর্ভূক্ত করা ইত্যাদি ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় প্রতিনিধি তৌফিক জিল্লুর রহমান, সাংস্কৃতিক কর্মী সিরাজুল ইসলাম জানু, প্রিন্সিপাল নাসির উদ্দিন ভূঞা, প্রিন্সিপাল হুমায়ূন কবির, ডা. বোরহান উদ্দিন অরণ্য, এম,আই, শারিক সরকার, অধ্যাপক মনিরুজ্জামান জামান, সদরুল ইসলাম, মাজহারুল ইসলাম, ইঞ্জিনিয়ার ইব্রাহিম, কবি মেজবাহ, কবি মোশারফ হোসেন কায়েস, নাট্যকার খন্দকার রফিক, নাদিম মোড়ল প্রমূখ।

 

 

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর