রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী কাপাসিয়ায় জাহিদ নিখোঁজের তিনদিন পর লাশ মিলল নদীতে কালীগঞ্জে শ্বশুরকে কুড়ালের কোপে হত্যা, থানায় এসে আত্মসমর্পণ জামাইয়ের রাজধানীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন, ২৫ টাকা দরে কিনবে সরকার : শাহে আলম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের মসলা এবং বাঘাবাড়ি ঘিসহ ১০টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ গাজীপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক সাইয়েদুর রহমানের ইন্তেকাল মহানবীর (সা) আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই – এটিএম কামরুল ইসলাম

হাদির ওপর গুলির প্রতিবাদে কালীগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল

  • আপডেট টাইম : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ৫৯ ভিজিটর

কালীগঞ্জ প্রতিনিধি: ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর গুলির প্রতিবাদে গাজীপুরের কালীগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে কালীগঞ্জ খোদেজা শপিং কমপ্লেক্স হতে এক বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালীগঞ্জ বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ হয়।

পরে দলীয় কার্যালয়ে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আশরাফী হাবিবুল্লাহ খোকা, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ মৃধা, কালীগঞ্জ পৌরসভা বিএনপির সদস্য সচিব মো. ইব্রাহীম প্রধান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশরাফ নেওয়াজ চৌধুরী শাওন, জেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক ইয়াছিন মোল্লা, কালীগঞ্জ পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, রুহুল আমিন মোল্লা প্রমুখ।

সভায় বক্তারা বলেন, নির্বাচন যাতে না হয় একটি পক্ষ যড়ষন্ত্র করে যাচ্ছে। যত যড়ষন্ত্র করা হউক না কেন, নির্বাচন বানচাল করতে পারবে না। হাদির ওপর গুলি নির্বাচন বানচালের একটি নমুনা। যার নেতৃত্বে এবং যারা হাদির ওপর হামলা করিয়েছে তাদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শান্তির ব্যবস্থা করতে হবে।

এই সময় উপজেলা ও পৌর মহিলা দলের নেত্রীবৃন্দ, বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর