শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
নরনিংদীতে বাবার হাতে ছেলে খুন নেপথ্যে মাদক পলিথিন ও প্লাস্টিকের বিস্তার ঠেকাতে অভিযান জোরদার ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্যাংককে জি-২০ সম্মেলনে অর্থমন্ত্রীদের বৈঠক শুরু আজ মসজিদে অনৈতিক কাজের দায়ে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর কালীগঞ্জে মাদকবিরোধী মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে ৩ লাখ টাকা জরিমানা টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন : ২১ ইউনিটের চেষ্টায় প্রায় ৩ ঘন্টা পর নিয়ন্ত্রণে গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে দুইজনকে ৩ লাখ টাকা জরিমানা গাজীপুরে বিএসটিআই এর উদ্যোগে বিশ্ব মান দিবস পালন

আহসান উল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের  বস্ত্র ও প্রকৌশল বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

  • আপডেট টাইম : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ৮৬ ভিজিটর
গাজীপুর প্রতিনিধি: আনন্দ-আড্ডা, স্মৃতিচারণসহ দিনভর নানা আয়োজনে গাজীপুরে হয়ে গেল  আহসান উল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের  বস্ত্র ও প্রকৌশল বিভাগের  এলামনাই এসোসিয়েশনের পুনর্মিলনী অনুষ্ঠান । এসময় হারানো দিনের বন্ধু, বড় ভাই-বোনদের কাছে পেয়ে আত্মহারা হয়ে পড়েন কেউ কেউ।  বিশ্ববিদ্যালয় জীবনের নানা স্মৃতি নিয়ে আবেগ তাড়িত হন অনেকেই।
শুক্রবার আহসান উল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের  টেক্সটাইল এ্যালামনাই এসোসিয়েশনের উদ্যোগে কালিয়াকৈর উপজেলার স্থানীয় একটি রিসোর্টে আয়োজিত পুনর্মিলনীতে টেক্সটাইল ইঞ্জিনিয়ার, পোশাক শিল্পের উদ্যোক্তাসহ  বিভিন্ন শ্রেণি পেশার কর্মজীবী ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি রুহুল রাহাত খানের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে  বক্তব্য রাখেন, ডিবিএল গ্রুপের ভাইস চেয়ারম্যান এম এ রহিম, একেএইচ নিটিং এন্ড ডাইং কারখানার ব্যবস্থাপনা পরিচালক শামসুল আলম, এস এম সোর্সিং এর ফাউন্ডার মির্জা শামস মাহমুদ, সংগঠনের সাধারণ সম্পাদক মঞ্জুর মোর্শেদসহ অন্যান্যরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক ও শিল্প নির্ভর বাংলাদেশ বিনির্মাণে আহসান উল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় টেক্সটাইল   অ্যালামনাই কাজ করে যাচ্ছে। এখান থেকে বের হয়ে টেক্সটাইল এক্সপার্টরা   সব জায়গায় ভাল করছে।
পরে মনোজ্ঞ সঙ্গীত ও আনন্দঘন পরিবেশে লটারি অনুষ্ঠানে অংশ নেন  বিশ্ববিদ্যালয় এ্যালামনাইয়ের সদস্যরা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর