শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতির নতুন কমিটি : সভাপতি ড. সুমন, সম্পাদক শিবলী গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন না করায় জনগণের মধ্যে হতাশা তৈরি হচ্ছে – ডা. শফিকুর রহমান বাউবিতে কৌশলগত আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক দুই দিনের প্রশিক্ষন সমাপ্ত বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতির নতুন কমিটি : সভাপতি ড. সুমন, সম্পাদক শিবলী ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের হামলা : নিহত ৫, আহত ১৬ স্বপ্ন বাস্তবায়নে লক্ষ্য নির্ধারণ ও কঠোর পরিশ্রম জরুরি: হাবিবুর রশিদ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে কাদের গনি চৌধুরীর সৌজন্য সাক্ষাৎ কালীগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপিকে এমপি মিলনের দিকনির্দেশনা নরনিংদীতে বাবার হাতে ছেলে খুন নেপথ্যে মাদক পলিথিন ও প্লাস্টিকের বিস্তার ঠেকাতে অভিযান জোরদার

গাজীপুরে তিতাস গ্যাসের ৩ শতাধিক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন

  • আপডেট টাইম : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ৭৮ ভিজিটর

গাজীপুর প্রতিনিধি : গাজীপুর মহানগরীর বড়বাড়ী এলাকায় তিতাস গ্যাসের ৩ শতাধিক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গাজীপুর জেলা প্রশাসনের সহযোগিতায় তিতাস গ্যাস গাজীপুর আঞ্চলিক অফিস এক অভিযান চালিয়ে এসব সংযোগ বিচ্ছিন্ন করে।

তিতাস গ্যাস জয়দেবপুর জোনাল বিক্রয় অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী মোস্তফা মাহবুব জানান,গাজীপুর মহানগরীর গাছা থানার বড়বাড়ী মসজিদ রোড, চান্দরা রোড, গাছা নুর এ আকসা মসজিদ এলাকায় বৃহস্পতিবার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার জন্য এক অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিয়া তাসনীমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় অবৈধভাবে গ্যাস ব্যবহারের দায়ে ওইসব এলাকার ৩৩০ টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

অভিযানে তিতাস গ্যাস জয়দেবপুর জোনাল বিক্রয় অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী মোস্তফা মাহবুব, জরুরী শাখার ব্যবস্থাপক প্রকৌশলী মো: আজগর আলী, সহকারি প্রকৌশলী রাকিব হাসান, মো: সাবিনুর রহমান ও সোহেল আহমেদ,সহকারী ব্যবস্থাপক মোঃ সোহেল রানা, সহকারি কারিগরি কর্মকর্তা সুশান্ত হালদার প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর