শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নরনিংদীতে বাবার হাতে ছেলে খুন নেপথ্যে মাদক পলিথিন ও প্লাস্টিকের বিস্তার ঠেকাতে অভিযান জোরদার ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্যাংককে জি-২০ সম্মেলনে অর্থমন্ত্রীদের বৈঠক শুরু আজ মসজিদে অনৈতিক কাজের দায়ে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর কালীগঞ্জে মাদকবিরোধী মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে ৩ লাখ টাকা জরিমানা টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন : ২১ ইউনিটের চেষ্টায় প্রায় ৩ ঘন্টা পর নিয়ন্ত্রণে গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে দুইজনকে ৩ লাখ টাকা জরিমানা গাজীপুরে বিএসটিআই এর উদ্যোগে বিশ্ব মান দিবস পালন

ভালো কাজ করলে আপনারা আমাদের পাশে থেকে সহযোগিতা করবেন—  ড. মুহাম্মদ জাহাঙ্গীর আলম 

  • আপডেট টাইম : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ১১৩ ভিজিটর

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর-৩ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড. মুহাম্মদ জাহাঙ্গীর বলেছেন, আমরা (জামায়াত) ভাল কাজ করলে আপনারা (সাংবাদিক) আমাদের পাশে থেকে সহযোগিতা করবেন, আর খারাপ কাজ করলে আমাদেরকে ধরিয়ে দিয়ে শুধরানোর সুযোগ করে দিবেন।

বুধবার (১০ ডিসেম্বর) গাজীপুর সদরের পুষ্পদাম রিসোর্ট এন্ড রেস্টুরেন্টে জামায়াতের উদ্যোগে সাংবাদিকদের সম্মানে আয়োজিত মধ্যাহ্ন ভোজ শেষে কফি আড্ডায় এসব কথা বলেন তিনি।

ড. মুহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, ইসলামের মৌলিক বিধান হলো “লা ইকরাহা ফিদ্দিন” ইসলাম চাপিয়ে দেওয়ার জন্য আসে নাই। ইসলাম আসছে মানুষকে সংশোধন করার জন্য, মানুষকে সঠিক পথের দিশা দেওয়ার জন্য। আমরা দল-মত, ধর্ম-বর্ণ নিমিষে সবাইকে সাথে নিয়ে এগিয়ে যাব।

নারীদের বিষয় উল্লেখ করে তিনি বলেন, নারীদের বিষয়ে (জামায়াতের ব্যাপারে) মারাত্মক অপপ্রচার চালানো হচ্ছে। আমার (শ্রীপুর ও গাজীপুর সদর আংশিক) এলাকাটা গার্মেন্টস অধ্যুষিত এলাকা। আমরা দায়িত্ব পেলে শুধু নারীরা গার্মেন্টসে চাকরি করবে না। বরং চাকরির পাশাপাশি আরও বেশি কিছু করবে। এখন যদি ১০ জন কাজ করে তখন ১৫ জন করবে। কিন্তু মর্যাদার সাথে সে তার অধিকার ভোগ করবে।

তিনি বলেন, এখনো অনেক গার্মেন্টস আছে, যেখানে পুরুষের বেতন ১৫ হাজার টাকা, নারীর বেতন ১২ হাজার। আমরা এটা হতে দিব না। নারীরা তাদের কাজের ক্ষেত্রে যথেষ্ট আন্তরিক, এজন্য আমরা তাদের অধিকার বাস্তবায়ন করব।

তিনি আরও বলেন, আমরা সব জায়গায় এমন একটা পরিবেশ সৃষ্টি করব, সব জায়াগায় যাবে নারীরা, সব কাজই করবে নারীরা, কিন্তু তাদের শালীনতার সাথে। ইসলাম যে পথ দেখিয়েছে, সেটায় আমরা উৎসাহিত করব, কেউ পালন করলে আলহামদুলিল্লাহ, কেউ পালন না করলে আমরা তার উপর জবরদস্তি করে  চাপিয়ে দিতে চাই না। বরং কেউ যদি এটা পালন করতে চায়, সে যেন এই সুযোগটা পায়। সেই পরিবেশটা আমরা তৈরি করে দিব।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে জামায়াত নেতা-কর্মীদের ব্যাপারে বলেন, চাঁদাবাজি, সন্ত্রাসী, ঝুট ব্যবসা অতীতেও ছিলো না, এখনও নাই।

আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, জামায়াতে ইসলামীর কোন নেতা-কর্মীকে এই ধরণের কাজে আপনারা পাবেন না। যাকে পাবেন, আমাকে জানাবেন, আমি জেলা প্রধান, পুলিশ তাকে সাজা দেওয়ার আগে আমরা তার সাজাটা আগে দিতে চাই। এজন্য কোন ধরণের ইলিগ্যাল কাজ আমরা করব না, অন্যদেরকে না করার ব্যাপারে উৎসাহিত করব।

সাংবাদিকদের সম্মানে আয়োজিত এ মধ্যাহ্ন ভোজ ও কফি আড্ডায় গাজীপুরের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর