রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী কাপাসিয়ায় জাহিদ নিখোঁজের তিনদিন পর লাশ মিলল নদীতে কালীগঞ্জে শ্বশুরকে কুড়ালের কোপে হত্যা, থানায় এসে আত্মসমর্পণ জামাইয়ের রাজধানীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন, ২৫ টাকা দরে কিনবে সরকার : শাহে আলম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের মসলা এবং বাঘাবাড়ি ঘিসহ ১০টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ গাজীপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক সাইয়েদুর রহমানের ইন্তেকাল মহানবীর (সা) আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই – এটিএম কামরুল ইসলাম

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় গাজীপুরে গণদোয়া অনুষ্ঠিত

  • আপডেট টাইম : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৭০ ভিজিটর

স্টাফ রিপোর্টার : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় গাজীপুরের রাজবাড়ী মাঠে এক বিশাল গণদোয়া অনুষ্ঠিত হয়েছে।  বুধবার (৩ ডিসেম্বর) গাজীপুর মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত এই দোয়া মাহফিলে বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সাধারণ মানুষ অংশ নেয়।
দোয়ার পূর্ব মুহূর্তে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী নন, তিনি গণতন্ত্র, অধিকার ও ন্যায়ের সংগ্রামের প্রতীক, একমাত্র আপোষহীন নেত্রী,তাঁর সুস্থতা আজ সমগ্র জাতির কামনা।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক এমপি ও বিএনপি র কেন্দ্রীয় কমিটির সদস্য আলহাজ হাসান উদ্দিন সরকার, ডাক্তার মাজহারুল আলম, গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও গাজীপুর–২ আসনের বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী এম মনজুরুল করিম রনি এবং গাজীপুর–২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ হোসেন আলী।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মীর হালিমুজ্জামান ননি, আফজাল হোসেন কায়সার, এডভোকেট ড. শহিদুজ্জামান, মাহবুবুল আলম গোলাপ, এডভোকেট মেহেদী হাসান এলিছ, এডভোকেট আব্দুস সালাম , এডভোকেট সিদ্দিকুর রহমান, অধ্যাপক নজরুল ইসলাম, হাসান আজমল ভূঁইয়া, রাকিব উদ্দিন সরকার পাপ্পু, হান্নান মিয়া হান্নু, সুরুজ আহমেদ, বশির আহমেদ, নীনা মুস্তফা, নাসিমুল ইসলাম মনিরসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

গণদোয়া পরিচালনা করেন গাজীপুর কেন্দ্রীয় মসজিদের খতিব মুফতি কামরুল ইসলাম নোমানী। তাঁর মুনাজাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, জাতির শান্তি, নিরাপত্তা ও সমৃদ্ধি কামনা করা হয়।

এর আগে গাজীপুর–২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এম মনজুরুল করিম রনি গাজীপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন। সেখানে তিনি বলেন, সাংবাদিকরা সত্য ও গণমানুষের কণ্ঠস্বর; আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তাঁদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সাংবাদিকদের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেন, গাজীপুরের উন্নয়ন, জনগণের অধিকার ও স্বচ্ছ রাজনীতি প্রতিষ্ঠায় সাংবাদিক সমাজকে সাথে নিয়ে কাজ করতে চান। তিনি আশা প্রকাশ করেন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সাংবাদিকরা আগের মতোই অগ্রণী ভূমিকা পালন করবেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর