বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
নরনিংদীতে বাবার হাতে ছেলে খুন নেপথ্যে মাদক পলিথিন ও প্লাস্টিকের বিস্তার ঠেকাতে অভিযান জোরদার ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্যাংককে জি-২০ সম্মেলনে অর্থমন্ত্রীদের বৈঠক শুরু আজ মসজিদে অনৈতিক কাজের দায়ে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর কালীগঞ্জে মাদকবিরোধী মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে ৩ লাখ টাকা জরিমানা টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন : ২১ ইউনিটের চেষ্টায় প্রায় ৩ ঘন্টা পর নিয়ন্ত্রণে গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে দুইজনকে ৩ লাখ টাকা জরিমানা গাজীপুরে বিএসটিআই এর উদ্যোগে বিশ্ব মান দিবস পালন

গাজীপুরে বিএনপির দলীয় প্রার্থী ঘোষণা

  • আপডেট টাইম : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ২২০ ভিজিটর

গাজীপুর প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুরে বিএনপির মনোনীত প্রার্থীর তালিকা ঘোষণা করা হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তালিকা প্রকাশ করেন। এ  সময় সংসদীয় আসন গাজীপুর-২, ৩, ৪ এবং ৫নং আসনের মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করা হয়। সংসদীয় আসন-০১ এবং ০৬ এর তালিকা পরে ঘোষণা করা হবে।

গাজীপুর-২ আসনে মনোনয়ন পেয়েছেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রয়াত সাবেক মেয়র অধ্যাপক আব্দুল মান্নানের সন্তান ও গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মন্জুরুল করিম রনি। গাজীপুর-৩ আসনে পেয়েছেন কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক অধ্যাপক ডাঃ এস. এম রফিকুল ইসলাম বাচ্চু। গাজীপুর-৪ আসনে পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য, সাবেক মন্ত্রী ব্রিগ্রেডিয়ার জেনারেল (অব : ) আ স ম হান্নান শাহ এর সুযোগ্য সন্তান শাহ রিয়াজুল হান্নান। গাজীপুর-৫ আসনে পেয়েছেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক এমপি এ কে এম ফজলুল হক মিলন।

প্রার্থী ঘোষণার বিষয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যেসব আসনে প্রার্থী দেওয়া হয়নি সেগুলো পরে ঘোষণা করা হবে। এর বাইরে কিছু আসন শরিকদের ছাড়া হবে।

 

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর