রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী কাপাসিয়ায় জাহিদ নিখোঁজের তিনদিন পর লাশ মিলল নদীতে কালীগঞ্জে শ্বশুরকে কুড়ালের কোপে হত্যা, থানায় এসে আত্মসমর্পণ জামাইয়ের রাজধানীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন, ২৫ টাকা দরে কিনবে সরকার : শাহে আলম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের মসলা এবং বাঘাবাড়ি ঘিসহ ১০টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ গাজীপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক সাইয়েদুর রহমানের ইন্তেকাল মহানবীর (সা) আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই – এটিএম কামরুল ইসলাম

গাজীপুরে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ২৩৯ ভিজিটর

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, গাঁজা ও নকল ডায়মন্ড সহ দুজনকে আটক করা হয়।

বুধবার (২৯ অক্টোবর) রাতে গাজীপুর আর্মি ক্যাম্পের ১৪ ফিল্ডি রেজি: আর্টিলারির নেতৃত্বে গাজীপুর মহানগরের নাওজোর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার মধ্যরাতে বাসন থানাধীন নাওজোড় এলাকায় অভিযান চালিয়ে হাজী সিরাজুল ইসলামের ছেলে এবং বাসন থানা বিএনপির সভাপতি তানভির সিরাজের ভাই তসলিম সিরাজ (৫৪) ও তার ছেলে মুশফিককে (২৭) গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের নিকট হতে ৮টি বড় ছোরা, ১৯টি ছোট ছোরা, ৫টি বড় চাপাতি, ৫টি ছোট চাপাতি, ২টি লোহার হাঁসুয়া, ৫টি রামদা, একটি সোজা রামদা, ২৭টি নকল ডায়মন্ড ও গাঁজা উদ্ধার করা হয়।

এ বিষয়ে বাসন থানার ওসি মোঃ শাহীন খান বলেন, যৌথ বাহিনীর অভিযানে দুজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর