সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় হাই স্কুলে ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী কাপাসিয়ায় জাহিদ নিখোঁজের তিনদিন পর লাশ মিলল নদীতে কালীগঞ্জে শ্বশুরকে কুড়ালের কোপে হত্যা, থানায় এসে আত্মসমর্পণ জামাইয়ের রাজধানীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন, ২৫ টাকা দরে কিনবে সরকার : শাহে আলম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের মসলা এবং বাঘাবাড়ি ঘিসহ ১০টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ গাজীপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক সাইয়েদুর রহমানের ইন্তেকাল মহানবীর (সা) আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

শেখ হাসিনা দুর্নীতির জন্য ফার্স্ট ক্লাস ফার্স্ট

  • আপডেট টাইম : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ৬৬ ভিজিটর

স্টাফ রিপোর্টার : বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা দুর্নীতির জন্য ফার্স্ট ক্লাস ফার্স্ট, এখন তাকে পিএইচডি করার জন্য ভারত নিয়ে গেছে। ভারতকে এখন শেখ হাসিনা পথ দেখাবেন। রোববার রাজধানী বাড্ডায় ডেঙ্গু প্রতিরোধে করণীয় ও সচেতনতা লিফলেট বিতরণ পূর্ব আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, মনুষ্যত্বের পক্ষে কাজ করাটা প্রত্যেকটি রাজনৈতিক দলের কর্তব্য। স্বাধীনতার পর থেকে যদি বাকশাল না হতো, জাসদের নেতাকর্মীদের যদি খুন করা না হতো, সিরাজ শিকদারকে যদি হত্যা করা না হতো, সব দল নিষিদ্ধ করে একটি দল করা না হতো, একটানা ১৬ বছর যদি শেখ পরিবারের একক রাজনীতি না থাকত, তবে বাংলাদেশের রাজনীতি গণতন্ত্রের ওপর ভিত্তি করেই হতো। সব রাজনৈতিক দল গণতন্ত্র চর্চা করত, আর গণতন্ত্র চর্চা হলেই সে রাজনীতি হতো মানব সভ্যতারও কল্যাণের।

ডেঙ্গুতে প্রতিদিন চার-পাঁচজন করে লোক মারা যাচ্ছে ঢাকা মহানগরে, এটি যদি যুক্তরাষ্ট্রসহ উন্নত দেশে হতো তবে সে দেশে জরুরি অবস্থা জারি করতো’ বলে জানান রিজভী।

রিজভী বলেন, শেখ হাসিনা দুর্নীতির জন্য ফার্স্ট ক্লাস ফার্স্ট, এখন তাকে পিএইচডি করার জন্য ভারত নিয়ে গেছে। ভারত মনে করছে ‘আপনি (শেখ হাসিনা) বাংলাদেশের যে দুর্নীতি করে যে উন্নয়ন করেছেন, এখন সেই উন্নয়ন ভারতে করেন, ভারতকে পথ দেখান’।

আওয়ামী লীগের লোকজনের কাছে অবৈধ অস্ত্র ও টাকা আছে, যা এখনো উদ্ধার হয়নি মন্তব্য করে তিনি বলেন, ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর আমরা গণতন্ত্রের পথে হাঁটার যে সুযোগ পেয়েছি, সেদিকে বাধা দেওয়ার জন্য ওরা (আওয়ামী লীগ) নানান ধরনের ষড়যন্ত্র, চক্রান্ত করে যাচ্ছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর