শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কাপাসিয়ার চাঁদপুরে জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত ক্রোয়েশিয়াকে কাঁদিয়ে শেষ ষোলোয় পর্তুগাল জুলাই গণঅভ্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে ছাত্রদল যৌক্তিক স্থানে উপজেলা সদর দাবিতে ফটিকছড়িতে সড়ক করে বিক্ষোভ মিছিল হাইকোর্টে সরওয়ার আলমগীরের রিটের শুনানি শেষ, ৯ জুলাই রায় আপিল বিভাগের নির্দেশনার পর চূড়ান্ত রায়  এইচএসসি ও সমমানের প্রথম দিনেই অনুপস্থিত ২৪ হাজার ৭৮৪ পরীক্ষার্থী শুধু মানুষ নয়, কোনো প্রাণীই যেন হিংস্রতার শিকার না হয় : প্রধানমন্ত্রী বিদেশি বিনিয়োগ বাড়াতে ভিসানীতি সহজ করছে সরকার ফুটপাত-সড়ক দখলমুক্ত করতে কালীগঞ্জে বিশেষ উচ্ছেদ অভিযান টঙ্গীতে ভাইরাল ভিডিও নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ, সংবাদ সম্মেলনে সত্য উদঘাটনের আহ্বান

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে ছাত্রদল

  • আপডেট টাইম : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ৫ ভিজিটর

স্টাফ রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে জুলাইয়ের প্রথম প্রহরে শুরু হওয়া এই কর্মসূচি আগামী ৩ আগস্ট একই স্থানে ছাত্র সমাবেশের মাধ্যমে শেষ হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই কর্মসূচি ঘোষণা করেছেন বলে বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থান স্মরণ, শহীদ এবং আহতদের প্রতি সম্মান ও শ্রদ্ধা প্রদর্শন, ঐতিহাসিক স্মৃতি সংরক্ষণ, সব অংশীজনের অবদানের স্বীকৃতি ও ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য প্রতিষ্ঠা, দুঃশাসনের বিরুদ্ধে ছাত্র-জনতার দীর্ঘ ধারাবাহিক লড়াইয়ের বীরোচিত বিজয়ের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপনে মাসব্যাপী এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

কর্মসূচির মধ্যে রয়েছে— ইতোমধ্যে জুলাইয়ের প্রথম প্রহরে অনুষ্ঠিত কেন্দ্রীয় শহীদ মিনারে ‘আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল’ শিরোনামে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন ও মোমবাতি প্রজ্বালন। ১৫ জুলাই টিএসসি অডিটোরিয়ামে ‘গণঅভ্যুত্থানের বাঁক বদলের দিন’ শীর্ষক আলোচনা সভা। এছাড়া ১৬ জুলাই চট্টগ্রাম ও রংপুর বিভাগে ছাত্রসমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে দুই বিভাগের সব বিশ্ববিদ্যালয়, জেলা ও মহানগর, কলেজ, উপজেলা ও পৌর ইউনিটের নেতারা অংশ নেবেন। ১৬ জুলাই সারা দেশের (চট্টগ্রাম-রংপুর বিভাগ ব্যতীত) বিশ্ববিদ্যালয়, জেলা ও মহানগর শাখায় স্মরণ সভা অনুষ্ঠিত হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৮ জুলাই ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস’ উপলক্ষে বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের উদ্যোগে একটি কর্মসূচি হবে। ২০ জুলাই গণঅভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদান শীর্ষক স্মরণসভা হবে। ২১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে ক্যাম্পাসে জুলাই-আগস্টের অবিস্মরণীয় ও হৃদয়স্পর্শী ঘটনাবলির ওপর লাইভ পারফরম্যান্স ‘প্রতীকী জুলাই’ অনুষ্ঠিত হবে। একই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বিগত ১৭ বছরের ধারাবাহিক আন্দোলন-সংগ্রামের বহুল পরিচিত ছবিগুলোর একটি চিত্র প্রদর্শনী, কবিতা উৎসব ও পথনাটক অনুষ্ঠিত হবে।

কর্মসূচির মধ্যে আরও রয়েছে, ২২ জুলাই শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এবং সারা দেশের সব বিশ্ববিদ্যালয়, জেলা, মহানগর, উপজেলা, কলেজ ও পৌর শাখায় দোয়া ও মিলাদ মাহফিল। ২৪ ও ২৫ জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা এবং তাদের রুহের মাগফিরাত কামনায় কেন্দ্রীয় সংসদের নেতৃত্বে সারা দেশের বিশ্ববিদ্যালয়, জেলা, মহানগর, উপজেলা, কলেজ ও পৌর ইউনিটের নেতারা শহীদদের কবর জিয়ারত করবেন এবং শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তারেক রহমানের পক্ষ থেকে উপহারসামগ্রী পৌঁছে দেবেন।

সবশেষে আগামী ৩ আগস্ট জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্রসমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশের প্রধান অতিথি থাকবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর