শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
এইচএসসি ও সমমানের প্রথম দিনেই অনুপস্থিত ২৪ হাজার ৭৮৪ পরীক্ষার্থী শুধু মানুষ নয়, কোনো প্রাণীই যেন হিংস্রতার শিকার না হয় : প্রধানমন্ত্রী বিদেশি বিনিয়োগ বাড়াতে ভিসানীতি সহজ করছে সরকার ফুটপাত-সড়ক দখলমুক্ত করতে কালীগঞ্জে বিশেষ উচ্ছেদ অভিযান টঙ্গীতে ভাইরাল ভিডিও নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ, সংবাদ সম্মেলনে সত্য উদঘাটনের আহ্বান সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল সম্ভব নয় : কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আজ থেকে কার্যকর হচ্ছে ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেট কাপাসিয়ায় ভাকোয়াদী উচ্চ বিদ্যালয়ে জলবায়ু সচেতনতা র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত সংসদে গুরুত্বপূর্ণ কয়েকটি সংশোধনীসহ অর্থ বিল পাস কালীগঞ্জে ১৮০০ প্রান্তিক  কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

বিদেশি বিনিয়োগ বাড়াতে ভিসানীতি সহজ করছে সরকার

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ৪ ভিজিটর

স্টাফ রিপোর্টার: বিদেশিদের বাংলাদেশে আগমন ও প্রস্থানকে সহজ এবং বিদেশি বিনিয়োগে আকৃষ্ট করতে ভিসানীতি-২০২৬ অনুমোদন দিয়েছে সরকার।

বৃহস্পতিবার সচিবালয়ের তথ্য অধিদপ্তর সম্মেলন কেন্দ্রে মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এ তথ্য জানান।

এর আগে বিকেল সাড়ে ৪টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ ভবনের জনপ্রশাসন সভাকক্ষে এই মন্ত্রিসভার বৈঠক হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ভিসানীতি মানে আমাদের দেশে বাইরের যারা আসবে তাদের জন্য।

২৬ বছর পরে আবার একটা ভিসানীতি প্রণয়ন করা হয়েছে। এটা কমিটিতে উপস্থাপন করা হয়েছে। এটাতে বিদেশিদের বাংলাদেশে আগমন ও প্রস্থানকে সহজ সুশৃঙ্খল করা।

​জানা গেছে, ২০০৬ সালে ভিসা নীতিমালা জারি করে সরকার। বিদেশিদের বাংলাদেশে আগমন ও প্রস্থানকে সহজ ও সুশৃঙ্খল করা; বিদেশি বিনিয়োগ, ব্যবসা ও দক্ষ মানবসম্পদ আকৃষ্ট করা; পর্যটন ও আতিথেয়তা খাতকে উৎসাহিত করা; প্রযুক্তি ও জ্ঞান স্থানান্তর নিশ্চিত করা; জাতীয় নিরাপত্তা ও আন্তর্জাতিক কূটনৈতিক ভারসাম্য বজায় রাখা; পারস্পরিকতা নীতির ভিত্তিতে আন্তর্জাতিক ভ্রমণ ব্যবস্থাপনা করা এবং আধুনিক এবং সেবামুখী অভিবাসন কাঠামো গড়ে তোলার ভিসা নীতিমালা ২০২৬-এর খসড়া তৈরি করা হয়েছে।

এটিকে পরিমার্জনের জন্য অর্থমন্ত্রীর সভাপতিত্বে একটি মন্ত্রিসভা-কমিটি গঠন করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ কমিটিকে সাচিবিক সহায়তা প্রদান করবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর