শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কাপাসিয়ায় জামায়াতে ইসলামীর যুব বিভাগের উদ্যোগে বিশাল  মাদক বিরোধী র‍্যালী কালীগঞ্জে অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থী, দুঃস্থ নারী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ সদর উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিশাল মানববন্ধন সরকার মাদকমুক্ত দেশ গড়তে কাজ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী কালীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত জেলা পরিষদের উদ্যোগে ৩৫০ পরিবারের মাঝে মানবিক সহায়তা ও ত্রাণ বিতরন ফটিকছড়িতে মাদক বিক্রির সময় বাবা-ছেলে আটক, ইয়াবা ও গাঁজা উদ্ধার দেশের অর্থনীতিতে ভেনামি চিংড়ি গুরুত্বপূর্ণ অবদান রাখবে: মৎস্য প্রতিমন্ত্রী সিংড়ায় নাতি জন্মের আনন্দে নানার ব্যতিক্রমী আয়োজন বাড়িয়ার ইউপি চেয়ারম্যান হাবিবসহ ৫ জনের বিরুদ্ধে মামলা: হয়রানীমূলক বলছেন এলাকাবাসী

সরকার মাদকমুক্ত দেশ গড়তে কাজ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপডেট টাইম : শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ৭ ভিজিটর

স্টাফ রিপোর্টার : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, জুয়া ও মাদকমুক্ত দেশ গড়ে তুলতে কাজ করছে সরকার। আজ শুক্রবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবসের অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

তিনি বলেন, পুরাতন আইন দিয়ে এখন আর মাদক নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। তাই মাদক নিয়ন্ত্রণে নতুন আইন করা প্রয়োজন। কেবল আইন করে নয়, আইন প্রয়োগের পাশাপাশি প্রতিরোধই সর্বোচ্চ উপায় বলে উল্লেখ করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগামী দু-একদিনের মধ্যে মাদক প্রতিরোধ আইন সংশোধনী সংসদে উপস্থাপন করা হবে।

দেশকে উন্নয়নের দিকে নিতে তরুণ সমাজকে মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান তিনি। মাদক নির্মূলে প্রশাসনকে আরও শক্ত অবস্থানে থাকার আহ্বান জানান মন্ত্রী।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর