মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে তিতাস-জেলা প্রশাসনের যৌথ অভিযান: অবৈধ গ্যাস ব্যবহারে দুই কারখানাকে ১ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা তারেক রহমানের সঙ্গে আনোয়ার ইব্রাহিমের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত জুলাই সনদ বাস্তবায়ন ‘রাজনৈতিক সৌজন্যের’ মধ্যে সীমাবদ্ধ: সুজন অবশেষে শাশুড়িকে ডিভোর্স দিলেন জামাই কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুরে ইট সোলিং রাস্তার নির্মাণকাজ উদ্বোধন কালীগঞ্জের আড়াই বছরের শিশুকে পানিতে চুবিয়ে হত্যা : অভিযুক্ত কিশোরীর থানায় আত্মসমর্পণ চাকুরির প্রলোভন দেখিয়ে অপহরণ ও মুক্তিপণ দাবির অভিযোগে আটক ৪ গাজীপুর সিটি কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী পালন বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল কায়দায় সরকারের রাজস্ব ফাঁকি গাজীপুরে অবৈধ টায়ার রিসাইক্লিং কারখানায় ফের অগ্নিকাণ্ড

তারেক রহমানের সঙ্গে আনোয়ার ইব্রাহিমের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত

  • আপডেট টাইম : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ৭ ভিজিটর

স্টাফ রিপোর্টার :দ্বিপক্ষীয় সম্পর্ক সুদৃঢ়করণে প্রধানমন্ত্রী তারেক রহমান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের মধ্যে একটি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার মালয়েশিয়ার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয় পারদানা পুত্রা ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

পরে তাদের নেতৃত্বে একটি প্রতিনিধি পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। এতে তারা দ্বিপক্ষীয় সম্পর্কের সামগ্রিক বিষয় পর্যালোচনা করেন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে মতবিনিময় করেন।

তারেক-রহমানের-সঙ্গে-আনোয়ার-ইব্রাহিমের-দ্বিপাক্ষিক-বৈঠক-অনুষ্ঠিত-2

আলোচনায় বাংলাদেশি কর্মী নিয়োগের জন্য শ্রমবাজার পুনরায় উন্মুক্তকরণ, বিভিন্ন কারণে অবৈধ হয়ে যাওয়া বাংলাদেশি নাগরিকদের নিয়মিতকরণ ও ওয়ার্ক পারমিট নবায়ন, বাংলাদেশের আম, ফলমূল ও শাকসবজির জন্য মালয়েশিয়ার বাজারে প্রবেশাধিকার বৃদ্ধি, আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার জন্য বাংলাদেশের আবেদন, রিজিওনাল কমপ্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপে (আরসিইপি) বাংলাদেশের অন্তর্ভুক্তি, রোহিঙ্গা ইস্যু এবং জাতিসংঘ ও অন্যান্য বহুপাক্ষিক ফোরামে সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পায়।

বৈঠক শেষে দুই দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সংস্কৃতিবিষয়ক একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এছাড়া সন্ত্রাসবাদ দমন বিষয়ে গবেষণা ও সক্ষমতা বাড়াতে সহযোগিতাবিষয়ক একটি দলিল এবং বিনিয়োগসংক্রান্ত একটি দ্বিপাক্ষিক দলিল বিনিময় করা হয়। দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা দলিল দুটি বিনিময় করেন।

পরে দুই দেশের প্রধানমন্ত্রী একটি যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর