সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় হাই স্কুলে ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী কাপাসিয়ায় জাহিদ নিখোঁজের তিনদিন পর লাশ মিলল নদীতে কালীগঞ্জে শ্বশুরকে কুড়ালের কোপে হত্যা, থানায় এসে আত্মসমর্পণ জামাইয়ের রাজধানীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন, ২৫ টাকা দরে কিনবে সরকার : শাহে আলম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের মসলা এবং বাঘাবাড়ি ঘিসহ ১০টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ গাজীপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক সাইয়েদুর রহমানের ইন্তেকাল মহানবীর (সা) আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রান্তিক গ্রাহকদের ভোগান্তি বিবেচনায় আবাসিকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের বাড়তি দাম প্রত্যাহার

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ৩৩ ভিজিটর

স্টাফ রিপোর্টার : প্রান্তিক গ্রাহকদের ভোগান্তির বিষয়টি বিবেচনায় নিয়ে আবাসিকে ৭৫ ইউনিট পর্যন্ত (লাইফলাইন) বিদ্যুতের বাড়তি দাম প্রত্যাহার করে নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বৃহস্পতিবার বিকেলে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংস্থাটি।

এর আগে বিদ্যুতের পুনর্নির্ধারিত ট্যারিফ পুনর্বিবেচনার জন্য বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনকে (বিইআরসি) অনুরোধ জানিয়েছিল বিদ্যুৎ বিভাগ। বিদ্যুৎ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বিদ্যুৎ বিতরণ সংস্থা ও কোম্পানিগুলোর বিভিন্ন গ্রাহকশ্রেণির বিদ্যুতের খুচরা মূল্যহার পরিবর্তনের প্রস্তাব পাওয়ার পর গত ২০ ও ২১ মে গণশুনানি গ্রহণ করে বিইআরসি। পরে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩-এর প্রদত্ত ক্ষমতাবলে কমিশন বিদ্যুতের পাইকারি (বাল্ক), সঞ্চালন এবং খুচরা মূল্যহার পুনর্নির্ধারণ করে।

তবে বিইআরসির পুনর্নির্ধারিত ওই ট্যারিফে বিদ্যুৎ বিভাগের অনুমোদনক্রমে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) কর্তৃক প্রেরিত প্রান্তিক (লাইফলাইন) গ্রাহকদের জন্য প্রস্তাবিত ট্যারিফের প্রতিফলন ঘটেনি। বিষয়টি বিদ্যুৎ বিভাগের দৃষ্টি আকর্ষণ করে।

বিদ্যুৎ বিভাগ মনে করে, এর ফলে প্রান্তিক গ্রাহক, বিশেষ করে নিম্নবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারগুলোর বিদ্যুৎ খাতে ব্যয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে, যা তাদের জীবনযাত্রার ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, দেশের নিম্নবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারগুলোর জীবনযাত্রার মান উন্নয়নের জন্য বর্তমান সরকার সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। সে কারণে প্রান্তিক গ্রাহকদের জন্য পুনর্নির্ধারিত ট্যারিফ সরকারের গৃহীত নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে মনে করছে বিদ্যুৎ বিভাগ।

এ প্রেক্ষাপটে, পুনঃনির্ধারিত ট্যারিফ পর্যালোচনা করে প্রান্তিক (লাইফলাইন) গ্রাহকদের জন্য বিপিডিবি কর্তৃক গত ৩ মে ২০২৬ তারিখে প্রেরিত প্রস্তাবের আলোকে ট্যারিফ পুনঃনির্ধারণের অনুরোধ জানিয়ে বিইআরসির কাছে চিঠি পাঠায় বিদ্যুৎ বিভাগ।

বিদ্যুৎ বিভাগের এই অনুরোধ ও সরকারের নীতিগত অবস্থানের প্রেক্ষিতে বিইআরসি প্রান্তিক গ্রাহকদের ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহার করে আগের দাম বহাল রাখার সিদ্ধান্ত গ্রহণ করে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর