বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাভাবিপ্রবির ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত শ্রীপুরে স্ত্রী হত্যার ঘটনায় স্বামী গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি গাজীপুর সিটিতে বর্জ্য ব্যবস্থাপনার টেন্ডার নিয়ে বিতর্ক: তদন্ত ও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ভাওয়াল গড় ইউনিয়নের মানুষের সার্বিক উন্নয়নে কাজ করাই আমার একমাত্র লক্ষ্য : আলহাজ্ব মোঃ জয়নাল আবেদীন রিজভী গাজীপুরে তিতাস গ্যাসের মোবাইল কোর্ট পরিচালনা : ১ বছর কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা সামান্য বৃষ্টিতেই ডুবে যায় গাজীপুর নগরী, এক যুগেও মিলেনি জলাবদ্ধতার স্থায়ী সমাধান স্টার্টআপের নতুন নতুন ধারণা নিয়ে কাজ করবে সরকার : প্রধানমন্ত্রী কালীগঞ্জে নগর মহাপরিকল্পনা প্রণয়ন প্রকল্পের পরামর্শকরণ সভা অনুষ্ঠিত ফটিকছড়িতে গাছ কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে জামাল নামে কাঠুরিয়ার মৃত্যু গাজীপুরে লাইসেন্স ও সনদ ছাড়াই ফিড বিক্রির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে ৮ লাখ টাকা জরিমানা

আদ-দ্বীন হাসপাতালের সেই ওয়ার্ড দ্রুতই সিলগালার ঘোষণা

  • আপডেট টাইম : বুধবার, ২৭ মে, ২০২৬
  • ৪২ ভিজিটর

স্টাফ রিপোর্টার : রাজধানীর মগবাজারে আদ-দ্বীন হাসপাতালে ছয় শিশুর মৃত্যুর ঘটনায় আরও কঠোর অবস্থানে নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। যে ওয়ার্ডটিতে শিশুদের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর ঘটনা ঘটেছে, সেটি দ্রুতই সিলগালা (বন্ধ) করে দেওয়া হবে বলে জানানো হয়েছে।

বুধবার আদ-দ্বীন হাসপাতালের সামনে এক জরুরি সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. জাহিদ রায়হান গণমাধ্যমকে এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পোস্ট অপারেটিভ ওয়ার্ডটি সিলগালা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তদন্ত কমিটি পুরো বিষয়টি খতিয়ে দেখছে এবং চিকিৎসার পরিবেশের ত্রুটি বা মূলত কী সমস্যা ছিল তা-ও পরীক্ষা করা হচ্ছে।

এর আগে, এ ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের হাসপাতাল অনুবিভাগের যুগ্ম সচিবকে প্রধান করে তিন সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কমিটিকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস।

তদন্তে অবহেলার প্রমাণ মিললে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর