সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনাম :
সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় হাই স্কুলে ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী কাপাসিয়ায় জাহিদ নিখোঁজের তিনদিন পর লাশ মিলল নদীতে কালীগঞ্জে শ্বশুরকে কুড়ালের কোপে হত্যা, থানায় এসে আত্মসমর্পণ জামাইয়ের রাজধানীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন, ২৫ টাকা দরে কিনবে সরকার : শাহে আলম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের মসলা এবং বাঘাবাড়ি ঘিসহ ১০টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ গাজীপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক সাইয়েদুর রহমানের ইন্তেকাল মহানবীর (সা) আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

ঈদুল আজহায় ৭ দিনের সরকারি ছুটি ঘোষণা

  • আপডেট টাইম : শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ৩১ ভিজিটর

স্টাফ রিপোর্টার : আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার। বৃহস্পতিবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

পরে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৫ মে থেকে ৩১ মে ২০২৬ পর্যন্ত সরকারি ছুটি থাকবে। এর ফলে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা সাত দিনের ছুটি উপভোগ করতে পারবেন।

তবে ছুটি সমন্বয়ের অংশ হিসেবে আগামী ২৩ ও ২৪ মে, অর্থাৎ শনি ও রোববার সরকারি অফিস খোলা থাকবে। এর মধ্যে ২৩ মে সাপ্তাহিক ছুটির দিন হওয়া সত্ত্বেও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অফিস করতে হবে।

এদিকে একই বৈঠকে ‘জাতীয় পাবলিক টয়লেট নীতিমালা ২০২৬’-এর খসড়াও অনুমোদন করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগ এ নীতিমালার উদ্যোক্তা।

মন্ত্রিপরিষদ বিভাগের বিজ্ঞপ্তিতে বলা হয়, নীতিমালার মূল উদ্দেশ্য হলো পাবলিক টয়লেট ব্যবহার, রক্ষণাবেক্ষণ ও পরিচ্ছন্নতা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করা এবং সারাদেশে স্বাস্থ্যসম্মত ও মানসম্মত পাবলিক টয়লেট সুবিধার সহজলভ্যতা নিশ্চিত করা। এর মাধ্যমে জনস্বাস্থ্য ও সার্বিক পরিচ্ছন্নতার মান উন্নয়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

নীতিমালায় নারী, শিশু, প্রতিবন্ধী ব্যক্তি, বয়স্ক ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ব্যবহারবান্ধব টয়লেট সুবিধা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি পাবলিক টয়লেট ব্যবস্থার দীর্ঘমেয়াদি কার্যকারিতা ও স্থায়িত্ব নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থাপনা ও অর্থায়নের বিষয়ও অন্তর্ভুক্ত করা হয়েছে।

এছাড়া নীতিমালার বাস্তবায়ন পর্যবেক্ষণ, মূল্যায়ন এবং সময়োপযোগী সংস্কারের জন্য কার্যকর ব্যবস্থা গড়ে তোলার কথাও উল্লেখ করা হয়েছে।

শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহার সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় যৌথভাবে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করবে বলে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্পে নারীদের জন্য পৃথক টয়লেট নির্মাণ বাধ্যতামূলকভাবে অন্তর্ভুক্ত করতে হবে। একই সঙ্গে সকল টয়লেটের বর্জ্য সংরক্ষণের জন্য সেফটি ট্যাংক নির্মাণ নিশ্চিত করতে হবে, যাতে কোনোভাবেই টয়লেটের বর্জ্য নদী, খাল-বিল বা অন্যান্য জলাশয়ে গিয়ে পানি দূষণের কারণ না হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর