বুধবার, ০৬ মে ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরার নলতায় ইউপি সদস্যের বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ কালীগঞ্জে মাদক কারবারী ও ওয়ারেন্টের আসামীসহ আটক ১২ গাজীপুরের পূবাইলে হত্যাকাণ্ডের শিকার আলতাবএর বাড়িতে চুরি, টাকা ও স্বর্ণালংকার লুট টঙ্গীতে সুড়ঙ্গ-সংযুক্ত ‘মাদক আস্তানা’ উন্মোচন, আটক ৮১ মে মাসের প্রথম ৪ দিনেই রেমিট্যান্স এসেছে ৪৬ কোটি ডলার ঈদ যাত্রার ট্রেনের আগাম টিকিট বিক্রির সূচি প্রকাশ কালিগঞ্জে চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা অভিযোগে ইউপি সদস্য লাঞ্ছিত সিংড়ায় মাছ ব্যবসায়ীকে গলা কেটে হত্যা, স্ত্রী-ছেলে আটক; পারিবারিক কলহের জেরে নৃশংস হত্যাকাণ্ড, পুকুর থেকে উদ্ধার আলামত। মাভাবিপ্রবিতে বায়োকেমিস্ট্রি ও মলিকুলার বায়োলজি বিষয়ক একাডেমিক সেমিনার অনুষ্ঠিত সাতক্ষীরায় জাতীয় পুষ্টি সপ্তাহ’র সমাপনী ও পুরস্কার বিতরণ

মে মাসের প্রথম ৪ দিনেই রেমিট্যান্স এসেছে ৪৬ কোটি ডলার

  • আপডেট টাইম : বুধবার, ৬ মে, ২০২৬
  • ৫ ভিজিটর

স্টাফ রিপোর্টার : চলতি মাসের প্রথম ৪ দিনেই দেশে রেমিট্যান্স এসেছে ৪৫ কোটি ৬০ লাখ মার্কিন ডলার। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১১ কোটি ৪০ লাখ ডলার রেমিট্যান্স। মঙ্গলবার (৫ মে) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, চলতি মে মাসের প্রথম ৪ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ৪৫ কোটি ৬০ লাখ ডলার।

আর গত বছরের একই সময়ে এসেছিল ৩১ কোটি ২০ লাখ ডলার। অর্থাৎ বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।

চলতি অর্থবছরের জুলাই থেকে ৪ মে পর্যন্ত দেশে এসেছে ২ হাজার ৯৭৮ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স। বছর ব্যবধানে যা বেড়েছে ১৯ দশমিক ৯০ শতাংশ।

এর আগে, গত এপ্রিলে দেশে এসেছে ৩১২ কোটি ৭৩ লাখ মার্কিন ডলার। আর গত মার্চে দেশে এসেছিল ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। যা দেশের ইতিহাসে যে কোনো এক মাসের সর্বোচ্চ।

গত ফেব্রুয়ারি ও জানুয়ারি মাসে যথাক্রমে দেশে এসেছে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার ও ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর