সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনাম :
সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় হাই স্কুলে ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী কাপাসিয়ায় জাহিদ নিখোঁজের তিনদিন পর লাশ মিলল নদীতে কালীগঞ্জে শ্বশুরকে কুড়ালের কোপে হত্যা, থানায় এসে আত্মসমর্পণ জামাইয়ের রাজধানীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন, ২৫ টাকা দরে কিনবে সরকার : শাহে আলম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের মসলা এবং বাঘাবাড়ি ঘিসহ ১০টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ গাজীপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক সাইয়েদুর রহমানের ইন্তেকাল মহানবীর (সা) আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

ঈদ যাত্রার ট্রেনের আগাম টিকিট বিক্রির সূচি প্রকাশ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ৩৮ ভিজিটর

স্টাফ রিপোর্টার : আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ট্রেনের আগাম টিকিট বিক্রির সূচি প্রকাশ করেছে বাংলাদেশ রেলওয়ে। ঘোষণা অনুযায়ী, আগামী ১৩ মে থেকে অনলাইনে ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। আর ঈদের পর ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে ২১ মে থেকে।

সূচি অনুযায়ী, ১৩ মের টিকিট ২৩ মের টিকিট, ১৪ মের টিকিট ২৪ মে এবং ১৫ মে টিকিট ২৫ মে, ১৬ মের টিকিট ২৬ মে এবং ১৭ মে টিকিট ২৭ মে বিক্রি হবে।

ফিরতি যাত্রায় ৩১ মের টিকিট বিক্রি হবে ২১ মে, ১ জুনের টিকিট ২২ মে, ২ জুনের টিকিট ২৩ মে, ৩ জুনের টিকিট ২৪ মে এবং ৪ জুনের টিকিট ২৫ মে বিক্রি হবে।

রেলওয়ের নির্দেশনায় বলা হয়েছে, একজন যাত্রী ঈদ অগ্রিম যাত্রা ও ফেরত যাত্রার ক্ষেত্রে সর্বোচ্চ একবার করে টিকিট ক্রয় করতে পারবেন এবং প্রতিবার সর্বোচ্চ চারটি টিকিট নেওয়ার সুযোগ থাকবে।

এছাড়া ঈদের অগ্রিম ও ফিরতি যাত্রার টিকিট কোনো অবস্থাতেই রিফান্ডযোগ্য নয়। যাত্রীদের সুবিধার্থে যাত্রার দিন মোট আসনের (উচ্চ শ্রেণি ব্যতীত) ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট স্টেশন কাউন্টার থেকে বিক্রি করা হবে।

ঈদের ফিরতি যাত্রার টিকিট নির্ধারিত তারিখ অনুযায়ী প্রতিদিন সকাল ৮টা থেকে ইস্যু করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর