মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
কলম্বিয়ার মহাসড়কে বোমা হামলায় নিহত ২১, আহত ৫৬ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আনুষ্ঠানিকভাবে জ্বালানি লোডিং হবে আজ টঙ্গীতে বাবা-ছেলে খুন: তদন্তে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য আগামী সপ্তাহ থেকে দেশে বিদ্যুতের অবস্থা ভালো হবে : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী নিপীড়িতদের বিনামূল্যে আইনী সহায়তা দেবে সরকার: আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান যশোর মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণ কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী দেশের মোবাইল গ্রাহকদের জন্য আসছে বড় সুখবর বৈশাখে মানবিকতার অনন্য দৃষ্টান্ত: গাজীপুরে কৃষকের ধান কেটে পাশে দাঁড়াল রোটারি ক্লাব অব ভাওয়াল দেশে এপ্রিলের ২৫ দিনে রেমিট্যান্স এসেছে ২৫৮ কোটি ডলার ৪৭তম বিসিএস-এর ভাইভা প্রক্রিয়া শুরু, অনলাইনে তথ্য জমা বাধ্যতামূলক

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আনুষ্ঠানিকভাবে জ্বালানি লোডিং হবে আজ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ৮ ভিজিটর

স্টাফ রিপোর্টার : রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আনুষ্ঠানিকভাবে জ্বালানি (ইউরেনিয়াম) লোডিং করা হচ্ছে আজ মঙ্গলবার। বিকেলে পাবনার ঈশ্বরদী উপজেলায় অবস্থিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জালানি লোডের মাধ্যমে ঘটনাবহুল পরিক্রমার পর এটির প্রথম ইউনিট পরীক্ষামূলক উৎপাদনে যাবে।

বিদ্যুৎ কেন্দ্রে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা রেহান আসিফ আসাদ, সচিব মো. আনোয়ার হোসেন, রাশিয়ান সংস্থা রোসাটমের মহাপরিচালক এলেক্সি লিখাআভ অংশ নেবেন।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) কঠোর নজরদারি এবং নিরাপত্তার সব শর্ত পূরণ করায় বাংলাদেশ গত ১৬ এপ্রিল রূপপুর কর্তৃপক্ষকে পরমাণু চুল্লিতে জ্বালানি (ইউরেনিয়াম) লোড করার লাইসেন্স পেয়েছে। প্রথম ইউনিটে জ্বালানি লোডিং সম্পন্ন করতে অন্তত ৪৫ দিন লাগবে বলে জানান তিনি।

তিনি বলেন, অগাস্টের শুরুতে প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু হতে পারে। প্রাথমিক পর্যায়ে এখান থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। পর্যায়ক্রমে উৎপাদন বৃদ্ধি করে ২০২৭ সালের জানুয়ারির মধ্যে এ কেন্দ্র থেকে পূর্ণ সক্ষমতায় ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন শুরু হবে বলেও জানান মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর