বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাভাবিপ্রবির ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত শ্রীপুরে স্ত্রী হত্যার ঘটনায় স্বামী গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি গাজীপুর সিটিতে বর্জ্য ব্যবস্থাপনার টেন্ডার নিয়ে বিতর্ক: তদন্ত ও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ভাওয়াল গড় ইউনিয়নের মানুষের সার্বিক উন্নয়নে কাজ করাই আমার একমাত্র লক্ষ্য : আলহাজ্ব মোঃ জয়নাল আবেদীন রিজভী গাজীপুরে তিতাস গ্যাসের মোবাইল কোর্ট পরিচালনা : ১ বছর কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা সামান্য বৃষ্টিতেই ডুবে যায় গাজীপুর নগরী, এক যুগেও মিলেনি জলাবদ্ধতার স্থায়ী সমাধান স্টার্টআপের নতুন নতুন ধারণা নিয়ে কাজ করবে সরকার : প্রধানমন্ত্রী কালীগঞ্জে নগর মহাপরিকল্পনা প্রণয়ন প্রকল্পের পরামর্শকরণ সভা অনুষ্ঠিত ফটিকছড়িতে গাছ কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে জামাল নামে কাঠুরিয়ার মৃত্যু গাজীপুরে লাইসেন্স ও সনদ ছাড়াই ফিড বিক্রির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে ৮ লাখ টাকা জরিমানা

১ লাখ ৩৮ হাজার টন জ্বালানি তেল নিয়ে চট্টগ্রাম বন্দরে চার জাহাজ

  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ৩১ ভিজিটর
জ্বালানি ট্যাংকার

স্টাফ রিপোর্টার : চট্টগ্রাম বন্দরে ১ লাখ ৩৮ হাজার টন পরিশোধিত জ্বালানি তেল নিয়ে চারটি জাহাজ এসেছে। এর মধ্যে তিনটিতে ১ লাখ ১০ হাজার ৬৫১ টন ডিজেল এবং অন্যটিতে ২৭ হাজার ৩৬৩ টন অকটেন রয়েছে।

এর মধ্যে, বন্দরের আলফা অ্যাংকরে অবস্থান করা ৩৫ হাজার ৩৪৬ টন ডিজেল নিয়ে আসা লাইবেরিয়ার পতাকাবাহী ‘এমটি অকট্রি’ জাহাজটি থেকে এরইমধ্যে লাইটারিং শুরু হয়েছে। এটি শনিবার (১৮ এপ্রিল) চট্টগ্রাম বন্দরের ডলফিন জেটিতে বার্থিং করার কথা রয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি  নিশ্চিত করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, ১৭ এপ্রিল ৪টি জাহাজ চট্টগ্রামে এসেছে। চলতি সপ্তাহে আরও বেশ কয়েকটি পার্সেল আসবে। সব মিলিয়ে তেলের কোনো সংকট থাকছে না।

বিপিসির তথ্য অনুযায়ী, ৩৩ হাজার ৩৯৮ টন ডিজেল নিয়ে পর্তুগালের পতাকাবাহী ‘এমটি কেপ বনি’, ২৭ হাজার ৩৬৩ টন অকটেন নিয়ে কেম্যান আইল্যান্ডের পতাকাবাহী ‘এমটি নেভি সিয়েলো’ এবং ৪১ হাজার ৯০৭ টন ডিজেল নিয়ে আসা চায়নার পতাকাবাহী ‘এমটি লিয়ান সং হো’ জাহাজ তিনটি বন্দরের আলফা অ্যাংকরে অবস্থান করছে।

বৈশ্বিক ভ্যাসেল ট্র্যাকিং সাইটগুলোর তথ্য বলছে, ‘এমটি অকট্রি’, ‘এমটি কেপ বনি’ গত ১২ এপ্রিল, ‘এমটি নেভি সিয়েলো’ ১০ এপ্রিল মালয়েশিয়ার তানজুং পেলেপাস বন্দর থেকে এবং ‘এমটি লিয়ান সং হো’ ৮ এপ্রিল ভারতের শিখা বন্দর থেকে চট্টগ্রামে আসে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর