সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় হাই স্কুলে ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী কাপাসিয়ায় জাহিদ নিখোঁজের তিনদিন পর লাশ মিলল নদীতে কালীগঞ্জে শ্বশুরকে কুড়ালের কোপে হত্যা, থানায় এসে আত্মসমর্পণ জামাইয়ের রাজধানীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন, ২৫ টাকা দরে কিনবে সরকার : শাহে আলম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের মসলা এবং বাঘাবাড়ি ঘিসহ ১০টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ গাজীপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক সাইয়েদুর রহমানের ইন্তেকাল মহানবীর (সা) আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

এটলাস বাংলাদেশ লিমিটেড-এর ‘এটলাস ইভি’ এক্সক্লুসিভ শোরুমের উদ্বোধন

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ৬৬ ভিজিটর

স্টাফ রিপোর্টার :  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন (বিএসইসি)-এর নিয়ন্ত্রণাধীন রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এটলাস বাংলাদেশ লিমিটেড (এবিএল) দেশের পরিবেশবান্ধব ও টেকসই যাতায়াত ব্যবস্থার প্রসারে নতুন উদ্যোগ গ্রহণ করেছে। এর অংশ হিসেবে ১৬ এপ্রিল ২০২৬ তারিখে রাজধানীর ১০২, কাজী নজরুল ইসলাম এভিনিউস্থ বিএসইসি ভবনের নিচতলায় ‘এটলাস ইভি’ (Atlas EV) ব্র্যান্ডের এক্সক্লুসিভ শোরুমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মুঃ আনোয়ারুল আলম, চেয়ারম্যান(অতিরিক্ত সচিব), বিএসইসি। এসময় বিএসইসি’র পরিচালকবৃন্দ, বিএসইসি ও এবিএল-এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সম্মানিত ক্রেতাসাধারণ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান মহোদয় বলেন, ‘এটলাস বাংলাদেশ লিমিটেড-এর ‘এটলাস ইভি’ উদ্যোগ সরকারের টেকসই উন্নয়ন ও সবুজ জ্বালানি ব্যবহারের লক্ষ্যের সঙ্গে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ। সাশ্রয়ী ও পরিবেশবান্ধব এই বৈদ্যুতিক যান দেশের দৈনন্দিন যাতায়াতে ইতিবাচক পরিবর্তন আনবে বলে আমরা আশাবাদী।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর