বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই শহীদদের রক্ত বৃথা যাবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান মাভাবিপ্রবির ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত শ্রীপুরে স্ত্রী হত্যার ঘটনায় স্বামী গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি গাজীপুর সিটিতে বর্জ্য ব্যবস্থাপনার টেন্ডার নিয়ে বিতর্ক: তদন্ত ও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ভাওয়াল গড় ইউনিয়নের মানুষের সার্বিক উন্নয়নে কাজ করাই আমার একমাত্র লক্ষ্য : আলহাজ্ব মোঃ জয়নাল আবেদীন রিজভী গাজীপুরে তিতাস গ্যাসের মোবাইল কোর্ট পরিচালনা : ১ বছর কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা সামান্য বৃষ্টিতেই ডুবে যায় গাজীপুর নগরী, এক যুগেও মিলেনি জলাবদ্ধতার স্থায়ী সমাধান স্টার্টআপের নতুন নতুন ধারণা নিয়ে কাজ করবে সরকার : প্রধানমন্ত্রী কালীগঞ্জে নগর মহাপরিকল্পনা প্রণয়ন প্রকল্পের পরামর্শকরণ সভা অনুষ্ঠিত ফটিকছড়িতে গাছ কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে জামাল নামে কাঠুরিয়ার মৃত্যু

১৭ লাখ টন জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত সরকারের

  • আপডেট টাইম : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ১৯৪ ভিজিটর

স্টাফ রিপোর্টার : আন্তর্জাতিক তিনটি দরপত্রের মাধ্যমে ১৭ লাখ মেট্রিক টন বিভিন্ন ধরনের জ্বালানি তেল আমদানি করবে সরকার। আগামী শনিবার সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়াল সভায় এসব প্রস্তাব তুলে ধরা হবে।

প্রস্তাব অনুসারে, ডিবিএস ট্রেডিং হাউস এফজেডসিও-এর কাছ থেকে আন্তর্জাতিক সরাসরি ক্রয় পদ্ধতিতে ১০ লাখ মেট্রিক টন (ইএন ৫৯০-১০ পিপিএম) মানের ডিজেল এবং ১ লাখ মেট্রিক টন অকটেন আমদানির প্রস্তাব অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। একই সভায় ম্যাক্সওয়েল ইন্টারন্যাশনাল এসপিসি-এর কাছ থেকে আন্তর্জাতিক সরাসরি ক্রয় পদ্ধতিতে ১ লাখ মেট্রিক টন ৫০ পিপিএম সালফার মানের ডিজেল আমদানির প্রস্তাব উপস্থাপন করা হবে।

অন্যদিকে, কাজাখস্তান গ্যাস প্রসেসিং প্ল্যান্ট এলএলপি-এর কাছ থেকে আন্তর্জাতিক সরাসরি ক্রয় পদ্ধতিতে ৫ লাখ মেট্রিক টন ডিজেল আমদানির প্রস্তাবও সভায় উপস্থাপন করা হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর