বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারতবর্ষের আদি অন্ত ও অখন্ড ভারতের দ্বিবাস্বপ্ন ভারত সীমান্তের স্পর্শকাতর স্থানে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে ফটিকছড়ির যুবকের রহস্যজনক মৃত্যু, পিটিয়ে হত্যার অভিযোগ পরিবারের আবুধাবিতে হিজরি ১৪৪৮ নববর্ষকে স্বাগত জানিয়ে নাতে মোস্তফা মাহফিল চট্রগ্ৰাম ফটিকছড়ি হালদা বিপন্ন করে নির্মাণ হচ্ছে তীররক্ষা বাঁধ কালিগঞ্জে ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে অভিযান, কারাদণ্ড দিল ভ্রাম্যমাণ আদালত বোরকা নিয়ে সংসদে সরকারি দলের এমপির আপত্তিকর বক্তব্যের তীব্র প্রতিবাদ বিরোধী দলের বহিরাগত প্রো-ভিসি নিয়োগ প্রত্যাখ্যান: গাকৃবিতে শিক্ষক সমিতির মানববন্ধন, প্রশাসনিক ভবন অবরুদ্ধ বিদ্যুৎস্পৃষ্টে কালিগঞ্জের মহসিন আলীর মৃত্যু, এলাকায় শোক মাভাবিপ্রবিতে ‘টেক্সটাইল ও ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কৃত্রিম বুদ্ধিমত্তা’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

ফটিকছড়িতে অবৈধ মাটি কর্তনের বিরুদ্ধে অভিযান, জরিমানা ৭০ হাজার টাকা

  • আপডেট টাইম : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ৮৫ ভিজিটর

ফটিকছড়ি (চট্টগ্রাম) থেকে নাজিম উদ্দিন : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় অবৈধভাবে মাটি কর্তনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার পাইন্দং ইউনিয়নের ফকিরাচান এলাকায় জান্নাত ব্রিক্স সংলগ্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে অবৈধভাবে মাটি কর্তনের দায়ে রিয়াজ মাহমুদ (২৫) নামের এক ব্যক্তিকে ৭০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, পরিবেশের ক্ষতি এবং কৃষিজমির উর্বরতা নষ্ট হওয়ার অভিযোগে এ ধরনের অবৈধ মাটি কর্তনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাঈদ মোহাম্মদ ইব্রাহীম। এ সময় তিনি অবৈধ মাটি কর্তনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন।

প্রশাসনের এমন অভিযানে স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর