বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকা গেজেটের বরিশাল প্রতিনিধি শিল্পী মশিউর রহমান মামুনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ ইরান যুদ্ধ শেষ করতে পারে, তবে নির্দিষ্ট কিছু শর্ত পূরণ সাপেক্ষে : প্রেসিডেন্ট মাসদু পেজেশকিয়ান খাল খনন কর্মসূচির অংশ হিসেবে গাজীপুরের চিলাই খাল খনন কাজের শুভ উদ্বোধন কালীগঞ্জে প্রত্যয় গ্রুপের ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আলোচনা সভা ও সংস্কৃতিক অনুষ্ঠান গাকৃবিতে ভেটেরিনারি শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ ধর্মমন্ত্রীর সাথে হেফাজতের মদিনা মুনাওয়ারা শাখা আমীরের সৌজন্য সাক্ষাৎ বিশ্ববাজারের সঙ্গে সঙ্গতি রেখে জ্বালানি তেলের নতুন দাম নির্ধারিত আজ গ্রামগঞ্জের ঐতিহ্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত হলো সাতক্ষীরায় সিংড়ায় অবৈধভাবে ১১ হাজার লিটার জ্বালানি তেল মজুদ, ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা গাজীপুরে রেলক্রসিং দখলমুক্ত করতে  অভিযানে নেতৃত্ব দিলেন জিসিসি প্রশাসক শওকত সরকার

ইরান যুদ্ধ শেষ করতে পারে, তবে নির্দিষ্ট কিছু শর্ত পূরণ সাপেক্ষে : প্রেসিডেন্ট মাসদু পেজেশকিয়ান

  • আপডেট টাইম : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৭ ভিজিটর

আন্তর্জাতিক ডেস্ক :নির্দিষ্ট কিছু শর্ত পূরণ সাপেক্ষে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে চলমান যুদ্ধ শেষ করতে ইরানের সদিচ্ছা রয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসদু পেজেশকিয়ান।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, মঙ্গলবার ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তার সঙ্গে টেলিফোনে আলাপকালে তিনি এ কথা জানান।

মাসুদ পেজেশকিয়ান বলেন, ‘এই যুদ্ধ শেষ করতে আমাদের প্রয়োজনীয় সদিচ্ছা রয়েছে, তবে এ জন্য অপরিহার্য শর্ত পূরণ হতে হবে। বিশেষ করে ভবিষ্যতে আগ্রাসন যেন পুনরাবৃত্তি না ঘটে, সেই নিশ্চয়তা থাকতে হবে।’

ইরানের প্রেসিডেন্ট বলেন, ‘আমরা কোনো অবস্থাতেই উত্তেজনা বা যুদ্ধ চাইনি। পরিস্থিতি স্বাভাবিক করার একমাত্র সমাধান হলো শত্রুপক্ষের আগ্রাসী আক্রমণ বন্ধ করা।

এদিকে চলমান ইরান যুদ্ধ শিগগিরই শেষ হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। একই সঙ্গে মার্কিন বাহিনী যুদ্ধ থেকে সরে গেলে হরমুজ প্রণালি স্বয়ংক্রিয়ভাবে খুলে যাবে বলে মন্তব্য করেন তিনি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর