বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
খাল খনন কর্মসূচির অংশ হিসেবে গাজীপুরের চিলাই খাল খনন কাজের শুভ উদ্বোধন কালীগঞ্জে প্রত্যয় গ্রুপের ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আলোচনা সভা ও সংস্কৃতিক অনুষ্ঠান গাকৃবিতে ভেটেরিনারি শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ ধর্মমন্ত্রীর সাথে হেফাজতের মদিনা মুনাওয়ারা শাখা আমীরের সৌজন্য সাক্ষাৎ বিশ্ববাজারের সঙ্গে সঙ্গতি রেখে জ্বালানি তেলের নতুন দাম নির্ধারিত আজ গ্রামগঞ্জের ঐতিহ্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত হলো সাতক্ষীরায় সিংড়ায় অবৈধভাবে ১১ হাজার লিটার জ্বালানি তেল মজুদ, ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা গাজীপুরে রেলক্রসিং দখলমুক্ত করতে  অভিযানে নেতৃত্ব দিলেন জিসিসি প্রশাসক শওকত সরকার এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে পাওয়া যাবে হামের টিকা : স্বাস্থ্যমন্ত্রী বরখাস্ত সেনা কর্মকর্তা আফজাল নাছের গ্রেপ্তার

খাল খনন কর্মসূচির অংশ হিসেবে গাজীপুরের চিলাই খাল খনন কাজের শুভ উদ্বোধন

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ৩৭ ভিজিটর

গাজীপুর প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাচনপূর্ব প্রতিশ্রুতি পূরণের অংশ হিসেবে এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের বিশেষ নির্দেশনায় সারা বাংলাদেশের অবৈধভাবে দখল হয়ে যাওয়া ও কলকারখানার ময়লা আবর্জনায় ভরাট হয়ে যাওয়া খাল সমূহ পুনরুদ্ধার ও পানির প্রবাহ চলমান করার প্রকল্পের অংশ হিসেবে গাজীপুরের চিলাই খাল খনন কর্মসূচি শুভ উদ্বোধন করেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার।

নিজ হাতে খনন কাজের উদ্বোধন করে সিটি প্রশাসক বলেন, গাজীপুর মহানগরের সীমার মধ্যে ১৯টি খাল রয়েছে। পর্যায়ক্রমে প্রতিটি খাল খনন করা হবে, অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হবে এবং প্রতিটি খালে স্বচ্ছ পানির প্রবাহ নিশ্চিত করা হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করার পর প্রথম ছয় মাসে সম্পন্ন করার জন্য অগ্রাধিকার ভিত্তিতে যেসব কর্মসূচি নিয়েছে খাল খনন কর্মসূচিও তাদের মধ্যে একটি।

গাজীপুর মহানগরের ১৯টি খালের মধ্যে ৬ কি.মি দীর্ঘ চিলাই খাল অন্যতম এবং নগরীর প্রাণকেন্দ্রে অবস্থিত। আগামী ছয় মাসের মধ্যে এই খালটিকে একটি দৃষ্টিনন্দন খাল হিসেবে নগরবাসীকে উপহার দেওয়া হবে। তিনি আরো বলেন, খালের দুই পাশে দৃষ্টিনন্দন ওয়াকওয়ে নির্মাণ করা হবে, পাশাপাশি ফুলের গাছসহ বিভিন্ন ধরনের গাছ রোপন করা হবে এবং খালের দুই পাশে গড়ে উঠা কলকারখানার অপরিশোধিত ময়লা আবর্জনা নিঃসরণ বন্ধ করার উদ্যোগ নেওয়া হবে। নগরীর খালগুলো অবৈধ দখল থেকে মুক্ত করে পুনঃখননের মাধ্যমে পানি প্রবাহ নিশ্চিত করা গেলে নগরীর জলাবদ্ধতা সমস্যা অনেকটাই দূর হয়ে যাবে।

নগরবাসী খাল খননের এই কর্মসূচি নেওয়ার জন্য বাংলাদেশ সরকার,  প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ এবং সিটির প্রশাসক মোঃ শওকত হোসেন সরকারকে সাধুবাদ জানান।

এছাড়াও সিটি প্রশাসক আজ গাজীপুর চৌরাস্তায় ড্রেনের ময়লা অপসারণ কাজের উদ্বোধন করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর