বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
খাল খনন কর্মসূচির অংশ হিসেবে গাজীপুরের চিলাই খাল খনন কাজের শুভ উদ্বোধন কালীগঞ্জে প্রত্যয় গ্রুপের ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আলোচনা সভা ও সংস্কৃতিক অনুষ্ঠান গাকৃবিতে ভেটেরিনারি শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ ধর্মমন্ত্রীর সাথে হেফাজতের মদিনা মুনাওয়ারা শাখা আমীরের সৌজন্য সাক্ষাৎ বিশ্ববাজারের সঙ্গে সঙ্গতি রেখে জ্বালানি তেলের নতুন দাম নির্ধারিত আজ গ্রামগঞ্জের ঐতিহ্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত হলো সাতক্ষীরায় সিংড়ায় অবৈধভাবে ১১ হাজার লিটার জ্বালানি তেল মজুদ, ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা গাজীপুরে রেলক্রসিং দখলমুক্ত করতে  অভিযানে নেতৃত্ব দিলেন জিসিসি প্রশাসক শওকত সরকার এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে পাওয়া যাবে হামের টিকা : স্বাস্থ্যমন্ত্রী বরখাস্ত সেনা কর্মকর্তা আফজাল নাছের গ্রেপ্তার

কালীগঞ্জে প্রত্যয় গ্রুপের ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আলোচনা সভা ও সংস্কৃতিক অনুষ্ঠান

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ১৮ ভিজিটর

সাতক্ষীরা এস এম মঈন : সাতক্ষীরার কালিগঞ্জে ‘প্রত্যয় গ্রুপের’ ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। ৩১ মার্চ মঙ্গলবার বেলা সাড়ে তিনটায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে চৈত্রের পড়ন্ত বিকালে প্রত্যয়ের গ্রুপের চেয়ারম্যান মোঃ আজগার আলির সভাপতিত্বে
প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও উপজেলা সহ কমিশনার (ভুমি)মোঃ মাইনুল ইসলাম খান। প্রধান আলোচক হিসেবে আলোচনা পেশ করেন প্রত্যয় গ্রুপের শরিয়াহ বোর্ডের চেয়ারম্যান মুফতি ডঃ আব্দুর রহিম সরদার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী,বাংলাদেশ জাতীয়দাবাদী দল বিএনপির সাবেক উপজেলা সদস্য সচিব ডাঃ শেখ শফিকুল ইসলাম বাবু,উপজেলা জামায়াতের সেক্রেটারি ও সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক আব্দুর রউফ, ইসলামী আন্দোলন বাংলাদেশ কালিগঞ্জ উপজেলা সহ সভাপতি শেখ হাবিবুল্লাহ্, সাংবাদিক শেখ আনোয়ার হোসেন, সাংবাদিক ফোরাম কালিগঞ্জ উপজেলার সভাপতি ডঃ মিজানুর রহমান, কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক আব্দুর রউফ, দৈনিক দৃষ্টিপাত পত্রিকার কালিগঞ্জ ব্যুরোঃ ও যমুনা ক্লিনিক এর পরিচালক শেখ শরিফুল ইসলাম, সাংবাদিক হাফিজুর রহমান শিমুল, প্রত্যয় গ্রুপের লিগ্যাল এডভাইজার এ্যাড.হাফিজুর রহমান, এ্যাড. আবু তালেব,প্রত্যয় গ্রুপের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম রেজা,শেখ আবু তাহের ও হাফেজ খাইরুল বাশার প্রমুখ। উপস্থিত ছিলেন প্রত্যয় গ্রুপের শেয়ার সদস্য বৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোঃ সিরাজুল ইসলাম ম্যানেজিং ডিরেক্টর প্রত্যয় গ্রুপ ও শেখ নাজমুল হুদা,ডিএমডি, প্রত্যয় গ্রুপ।অনুষ্ঠানের পবিত্র কুরআন তেলাওয়াতের পরপরই সকল অতিথিবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠান শেষে মোহনা শিল্পীগোষ্ঠী ও অন্যান্য শিল্পের সমন্বয়ে ইসলামী সংগীত পরিবেশন সহ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ছবিঃ সাতক্ষীরার কালীগঞ্জে প্রত্যয় গ্রুপের ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্য প্রদান করছেন উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারি কমিশনার (ভূমি) মোঃ মাইনুল ইসলাম খান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর