শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম :
মানুষের মৌলিক অধিকার এখনো প্রতিষ্ঠিত হয়নি : ডা. শফিকুর রহমান গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন না করায় জনগণের মধ্যে হতাশা তৈরি হচ্ছে – ডা. শফিকুর রহমান বাউবিতে কৌশলগত আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক দুই দিনের প্রশিক্ষন সমাপ্ত বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতির নতুন কমিটি : সভাপতি ড. সুমন, সম্পাদক শিবলী ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের হামলা : নিহত ৫, আহত ১৬ স্বপ্ন বাস্তবায়নে লক্ষ্য নির্ধারণ ও কঠোর পরিশ্রম জরুরি: হাবিবুর রশিদ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে কাদের গনি চৌধুরীর সৌজন্য সাক্ষাৎ কালীগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপিকে এমপি মিলনের দিকনির্দেশনা নরনিংদীতে বাবার হাতে ছেলে খুন নেপথ্যে মাদক পলিথিন ও প্লাস্টিকের বিস্তার ঠেকাতে অভিযান জোরদার

সিংড়ায় খাল পুনঃখননের উদ্বোধন করলেন অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু এমপি

  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ১১৪ ভিজিটর

নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়া উপজেলায় পানাউল্লাহ খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেছেন নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।
শুক্রবার (২৭ মার্চ) দুপুর ১২টায় উপজেলার ছাতারদিঘী ইউনিয়নের পাকিশা গ্রামে আনুষ্ঠানিকভাবে এ খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ্ আল রিফাত, সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আ স ম আব্দুন নূর, বিএডিসি কর্মকর্তা মানিক রতনসহ স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সংগ্রহ ও ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল, উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মিলন হোসেন, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রুবেল আমিন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির এবং উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কাজল সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা খাল পুনঃখননের মাধ্যমে এলাকার জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর