রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী কাপাসিয়ায় জাহিদ নিখোঁজের তিনদিন পর লাশ মিলল নদীতে কালীগঞ্জে শ্বশুরকে কুড়ালের কোপে হত্যা, থানায় এসে আত্মসমর্পণ জামাইয়ের রাজধানীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন, ২৫ টাকা দরে কিনবে সরকার : শাহে আলম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের মসলা এবং বাঘাবাড়ি ঘিসহ ১০টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ গাজীপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক সাইয়েদুর রহমানের ইন্তেকাল মহানবীর (সা) আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই – এটিএম কামরুল ইসলাম

কাপাসিয়ায় এমপি সালাউদ্দিন আইউবীর উদ্যোগে ২০টি অস্বচ্ছল পরিবারের মাঝে  সেলাই মেশিন ও উপকরণ বিতরণ

  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ৫৮ ভিজিটর

কাপাসিয়া (গাজীপুর) থেকে এস এম লবিব : মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের জামায়াত মনোনীত  সংসদ সদস্য  মু. সালাহউদ্দিন আইউবীর উদ্যোগে  এবং  বাংলাদেশ জামায়াতে ইসলামীর ব্যবস্থাপনায় কাপাসিয়া  উপজেলার  ২০টি অস্বচ্ছল, অসহায়  ও প্রান্তিক পরিবারের মাঝে সেলাই মেশিন  উপহার হিসেবে  প্রদান করা হয়েছে।
সেলাই মেশিনের সাথে  প্রত্যেককে কাজের সুবিধার্থে সূই, সূতা, মেশিনের ঢাকনা, পরিষ্কার করার জন্য তেল সহ বিভিন্ন প্রয়োজনীয়  উপকরণ ও প্রদান করা হয়।  জার্মান ভিত্তিক একটি সেবামূলক সংস্থার সহযোগিতায় কাপড় সহ নগদ অর্থ বিতরণ করা হয়।

আনুষ্ঠানিকভাবে প্রধান অতিথি হিসেবে  সেলাই মেশিন বিতরণ  করেন সেবামূলক কাজের প্রধান উদ্যোক্তা মু. সালাউদ্দিন আইউবী  এমপি।  তিনি সেলাই মেশিন বিতরণের আগে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ” এক আল্লাহ জিন্দাবাদ ” কবিতা আবৃত্তি করে বলেন,
“উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ;
আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ।
উহারা চাহুক সংকীর্ণতা, পায়রার খোপ, ডোবার ক্লেদ,
আমরা চাহিব উদার আকাশ, নিত্য আলোক, প্রেম অভেদ। ”

শুক্রবার সকালে বারিষাব ইউনিয়নের লোহাদী গ্রামে আয়োজিত সেলাই মেশিন ও উপকরণ  বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে  উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে সূরা সদস্য ও  গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর  নায়েবে আমির মাওলানা শেফাউল হক, কাপাসিয়া  উপজেলা  জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ফরহাদ হোসেন মোল্লা, টোক ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা জিয়াউর রহমান, সেক্রেটারি রিয়াজ উদ্দিন, অর্থ সম্পাদক আক্তার হোসেন, বারিষাব ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা সিদ্দিকুর রহমান, সেক্রেটারি আবু তাহের সহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।

এ সময় এমপি সালাউদ্দিন আইউবী নিজেই সেলাই মেশিন চালিয়ে সেলাই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।  বিশেষ করে   নারীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে   বিতরণ করা সেলাই মেশিন তিনি  নিজেই  চালিয়ে পরীক্ষা করেন।

কাপাসিয়া উপজেলার বিভিন্ন এলাকার ২০ জন অসহায় ও প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে সালাউদ্দিন আইউবী এমপি সাহেবের সেলাই মেশিন বিতরণ একটি প্রশংসনীয় ও জনকল্যাণমুখী উদ্যোগ বলে অভিহিত করেছেন সমাজ হিতৈষী ব্যক্তিবর্গ।

 

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর