শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম :
মানুষের মৌলিক অধিকার এখনো প্রতিষ্ঠিত হয়নি : ডা. শফিকুর রহমান গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন না করায় জনগণের মধ্যে হতাশা তৈরি হচ্ছে – ডা. শফিকুর রহমান বাউবিতে কৌশলগত আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক দুই দিনের প্রশিক্ষন সমাপ্ত বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতির নতুন কমিটি : সভাপতি ড. সুমন, সম্পাদক শিবলী ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের হামলা : নিহত ৫, আহত ১৬ স্বপ্ন বাস্তবায়নে লক্ষ্য নির্ধারণ ও কঠোর পরিশ্রম জরুরি: হাবিবুর রশিদ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে কাদের গনি চৌধুরীর সৌজন্য সাক্ষাৎ কালীগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপিকে এমপি মিলনের দিকনির্দেশনা নরনিংদীতে বাবার হাতে ছেলে খুন নেপথ্যে মাদক পলিথিন ও প্লাস্টিকের বিস্তার ঠেকাতে অভিযান জোরদার

কাপাসিয়ায় এমপি সালাউদ্দিন আইউবীর উদ্যোগে ২০টি অস্বচ্ছল পরিবারের মাঝে  সেলাই মেশিন ও উপকরণ বিতরণ

  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ১৩২ ভিজিটর

এস এম লবিব, গাজীপুর (কাপাসিয়া) প্রতিনিধি: মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের জামায়াত মনোনীত  সংসদ সদস্য  মু. সালাহউদ্দিন আইউবীর উদ্যোগে  এবং  বাংলাদেশ জামায়াতে ইসলামীর ব্যবস্থাপনায় কাপাসিয়া  উপজেলার  ২০টি অস্বচ্ছল, অসহায়  ও প্রান্তিক পরিবারের মাঝে সেলাই মেশিন  উপহার হিসেবে  প্রদান করা হয়েছে।

সেলাই মেশিনের সাথে  প্রত্যেককে কাজের সুবিধার্থে সূই, সূতা, মেশিনের ঢাকনা, পরিষ্কার করার জন্য তেল সহ বিভিন্ন প্রয়োজনীয়  উপকরণ ও প্রদান করা হয়।  জার্মান ভিত্তিক একটি সেবামূলক সংস্থার সহযোগিতায় কাপড় সহ নগদ অর্থ বিতরণ করা হয়।

আনুষ্ঠানিকভাবে প্রধান অতিথি হিসেবে  সেলাই মেশিন বিতরণ  করেন সেবামূলক কাজের প্রধান উদ্যোক্তা মু. সালাউদ্দিন আইউবী এমপি। তিনি সেলাই মেশিন বিতরণের আগে

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ” এক আল্লাহ জিন্দাবাদ ” কবিতা আবৃত্তি করে বলেন,
“উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ;
আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ।
উহারা চাহুক সংকীর্ণতা, পায়রার খোপ, ডোবার ক্লেদ,
আমরা চাহিব উদার আকাশ, নিত্য আলোক, প্রেম অভেদ। ”

আজ শুক্রবার সকালে বারিষাব ইউনিয়নের লোহাদী গ্রামে আয়োজিত সেলাই মেশিন ও উপকরণ  বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে  উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে সূরা সদস্য ও  গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর  নায়েবে আমির মাওলানা শেফাউল হক, কাপাসিয়া  উপজেলা  জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ফরহাদ হোসেন মোল্লা, টোক ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা জিয়াউর রহমান, সেক্রেটারি রিয়াজ উদ্দিন, অর্থ সম্পাদক আক্তার হোসেন, বারিষাব ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা সিদ্দিকুর রহমান, সেক্রেটারি আবু তাহের সহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।

এ সময় এমপি সালাউদ্দিন আইউবী নিজেই সেলাই মেশিন চালিয়ে সেলাই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। বিশেষ করে   নারীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে   বিতরণ করা সেলাই মেশিন তিনি  নিজেই  চালিয়ে পরীক্ষা করেন।

কাপাসিয়া উপজেলার বিভিন্ন এলাকার ২০ জন অসহায় ও প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে সালাউদ্দিন আইউবী এমপি সাহেবের সেলাই মেশিন বিতরণ একটি প্রশংসনীয় ও জনকল্যাণমুখী উদ্যোগ বলে অভিহিত করেছেন সমাজ হিতৈষী ব্যক্তিবর্গ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর