রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী কাপাসিয়ায় জাহিদ নিখোঁজের তিনদিন পর লাশ মিলল নদীতে কালীগঞ্জে শ্বশুরকে কুড়ালের কোপে হত্যা, থানায় এসে আত্মসমর্পণ জামাইয়ের রাজধানীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন, ২৫ টাকা দরে কিনবে সরকার : শাহে আলম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের মসলা এবং বাঘাবাড়ি ঘিসহ ১০টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ গাজীপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক সাইয়েদুর রহমানের ইন্তেকাল মহানবীর (সা) আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই – এটিএম কামরুল ইসলাম

কালীগঞ্জে প্রিন্সের পিতার কুলখানি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট টাইম : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ৭৬ ভিজিটর

কালীগঞ্জ প্রতিনিধি :  গাজীপুরের কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজ শাখা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক আবুল হোসেন প্রিন্সের পিতা কালীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড ভাদার্ত্তী (দক্ষিণ পাড়া) গ্রামের মরহুম জিন্নত আলীর ছেলে মো. মোশাররফ হোসেনের কুলখানি পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) বাদ আছর ভাদার্ত্তী দক্ষিণ পাড়া জামে মসজিদ প্রাঙ্গণে কুলখানি উপলক্ষে পবিত্র কোরআন খানি, মিলাদ, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া ও ইফতার অনুষ্ঠানে অন্যান্যের মাঝে গাজীপুর জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইয়াসিন আকরাম পলাশ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশরাফ নেওয়াজ চৌধুরী শাওন, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক শরিফুল ইসলাম তুহিন, উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ সভাপতি নাছিবুর ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রানা, সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক হিমেল খানঁ, সাবেক যুগ্ম আহ্বায়ক মো. হাসিব ভূইয়া, কালীগঞ্জ পৌর ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল ইসলাম বিপ্লব, যুগ্ম আহ্বায়ক লাভু, তৌফিক মিয়া, কালীগঞ্জ শহীদ জিয়া পরিষদের সাধারণ সম্পাদক ইমন মিয়া, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ সহ প্রায় দুই হাজার মুসুল্লি সাধারণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, কালীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড ভাদার্ত্তী (দক্ষিণ পাড়া) গ্রামের বাসিন্দা কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজ শাখা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক আবুল হোসেন প্রিন্সের পিতা মো. মোশাররফ হোসেন গত ৯ মার্চ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ইন্তেকাল করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর