বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষামন্ত্রীর সঙ্গে এডিবি প্রতিনিধির বৈঠক সিংড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত, ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত কালীগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসের র‌্যালি ও আলোচনা সভ অনুষ্ঠিত কালীগঞ্জে ছাত্রদল নেতা প্রিন্সের পিতার দাফন সম্পন্ন দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে কালিগঞ্জে র‍্যালি, মহড়া ও আলোচনা সভা আজ ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী কালিগঞ্জে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি: ৫ হাজার টাকা জরিমানা আদায় সাতক্ষীরা কলারোয়ায় আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উদযাপন কোরআন ভিত্তিক জীবন ব্যবস্থা গড়ে তুলতে পারলেই জীবন পরিপূর্ণ : হাফেজ মুহা: রবিউল বাশার এমপি গাজীপুর মহানগর জামায়াতের উদ্যোগে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত

শিক্ষামন্ত্রীর সঙ্গে এডিবি প্রতিনিধির বৈঠক

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ৬ ভিজিটর

স্টাফ রিপোর্টার: শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, এমপির সঙ্গে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) হিউম্যান অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট বিভাগের পরিচালক জি সুন সংয়ের সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশের শিক্ষা খাতের উন্নয়ন, বিশেষ করে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ, শিক্ষক প্রশিক্ষণ, এবং প্রাথমিক শিক্ষার বিভিন্ন উন্নয়ন কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে এডিবির চলমান ও সম্ভাব্য বিভিন্ন সহায়তা কর্মসূচি নিয়েও মতবিনিময় করা হয়। এছাড়া ভবিষ্যৎ শিক্ষা উন্নয়ন পরিকল্পনা, সরকারের অগ্রাধিকারভিত্তিক কর্মসূচির সঙ্গে এডিবির সহযোগিতা আরও জোরদার করা এবং প্রাথমিক শিক্ষার উন্নয়নে সম্ভাব্য নতুন কর্মসূচি নিয়েও আলোচনা হয়।

মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, দেশের শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে আন্তর্জাতিক উন্নয়ন অংশীদারদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি শিক্ষা খাতের উন্নয়নে এডিবির চলমান সহযোগিতার প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এডিবির পরিচালক জি সুন সং বাংলাদেশের শিক্ষা খাতে সরকারের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন এবং সরকারের অগ্রাধিকার অনুযায়ী শিক্ষা খাতে এডিবির সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান।

বৈঠকে শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং এডিবির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর