সাতক্ষীরা প্রতিনিধি: দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস–২০২৬ উপলক্ষে সাতক্ষীরার কালিগঞ্জে র্যালি, মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার হলরুমে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ, কালিগঞ্জের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সহযোগিতা করে উন্নয়ন আর্থ-সামাজিক প্রতিষ্ঠান।
অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার। এসময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কালিগঞ্জ ইউনিটের দায়িত্বপ্রাপ্ত মোঃ বাশারসহ ফায়ার সার্ভিসের সদস্যবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী, সুধীজন এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষে প্রথমে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। পরে ফায়ার সার্ভিসের উদ্যোগে দুর্যোগ মোকাবিলায় সচেতনতামূলক মহড়া প্রদর্শন করা