কালীগঞ্জ প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জ উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) সকালে ‘দুর্যোগের প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব’ এই প্রতিপাদ্যে উপজেলা পরিষদ চত্বর হতে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার এ টি এম কামরুল ইসলাম এর সভাপতিত্বে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আবুল কালাম আজাদের পরিচালনায় আলোচনা সভায় মিলিত হয়।
সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, কালীগঞ্জ ফায়ার সার্ভিসের ওয়ারহাউজ ইন্সপেক্টর অনুপ কুমার সিংহ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগম, ফায়ার সার্ভিসের সাব অফিসার আবু বকর, জাতীয় মহিলা সংস্থার উপজেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জেসমিন বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা মোরসালিন মেহেদী, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী এম এ আকাশ, সাংবাদিক মো. রফিক সরকার, মো. রিয়াদ হোসাইন প্রমূখ।
এসময় উপজেলা প্রকৌশলী রেজাউল হক, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা সমবায় কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ইশরাত জাহান, নারী উদ্যোক্তা শম্পা নন্দী বীর, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাহিদা খাতুন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক, সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ফায়ার সার্ভিসের সদস্যরা উপজেলা পরিষদ চত্বরে আগুন নিভানোর মহড়াকালে গ্যাস সিলিন্ডারে আগুন লাগলে কীভাবে নিভাতে হবে সেই দৃশ্যগুলো দেখান। এ সময় তারা বলেন, ডাম দিয়ে গ্যাস সিলিন্ডারের অগ্রভাগের মুখ বন্ধ করে দিলে ও পাটের বস্তা ভিজিয়ে আগুনের উপরে রাখলে আগুন নিভে যায়।