সঞ্জয় কান্ত শীল , কালিগঞ্জ থেকে : সোমবার গাজীপুরের কালিগঞ্জ উপজেলায় উপজেলা শহীদ মিনার প্রাঙ্গনে পবিত্র ঈদুল ফিতর ২০২৬ উপলক্ষে পৌর এলাকায় অতি দরিদ্র, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ১০ কেজি করে ৩০৮৫ জনকে ৩০.৮৫০ মেট্রিক টন চাল বিতরণের শুভ উদ্বোধন করা হয়েছে । বিতরন কর্মসূচী উদ্বোধন করেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এটিএম কামরুল ইসলাম ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন , কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আশরাফী হাবিবুল্লাহ, কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সোলায়মান আলম, পৌর বিএনপি’র সদস্য সচীব ইব্রাহিম প্রধান, গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশরাফ নেওয়াজ চৌধুরী শাওন, কালিগঞ্জ পৌর কৃষকদলের সভাপতি হায়দার আলী , কাউন্সিলর রুহুল আমিন মোল্লা, কালিগঞ্জ পৌরসভা নগর সমন্বয় কমিটির সদস্য রফিকুল ইসলাম রফিক, পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারন সম্পাদক শওকত আকবর সহ অন্যান্য নেতৃবৃন্দ।