মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি: ৫ হাজার টাকা জরিমানা আদায় সাতক্ষীরা কলারোয়ায় আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উদযাপন কোরআন ভিত্তিক জীবন ব্যবস্থা গড়ে তুলতে পারলেই জীবন পরিপূর্ণ : হাফেজ মুহা: রবিউল বাশার এমপি গাজীপুর মহানগর জামায়াতের উদ্যোগে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত কালিগঞ্জে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিজিএফ এর খাদ্যশস্য ( চাল) বিতরণ ইরানের নতুন সুপ্রিম লিডার মোজতবা খামেনি নোয়াখালী-৫ আসনের এমপি ফখরুল ইসলামের মায়ের ইন্তেকাল ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম ১৪ দিনের রিমান্ডে গাজীপুরে প্রকৌশলীদের সম্মানে এফডিইবি এর ইফতার মাহফিল অনুষ্ঠিত গাকৃবিতে সেলফ অ্যাসেসমেন্ট জরিপের ফলাফল নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

কালিগঞ্জে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি: ৫ হাজার টাকা জরিমানা আদায়

  • আপডেট টাইম : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ৫ ভিজিটর

সাতক্ষীরা প্রতিনিধি:  সাতক্ষীরার কালিগঞ্জে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রির দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৯ মার্চ) বিকেলে উপজেলা প্রশাসনের অভিযানে কালিগঞ্জ উপজেলা মোড়ে মান্দার স্টোরের মালিক ইয়াহিয়া খানকে ৩ হাজার এবং পাউখালি এলাকায় একটি মুদিখানা দোকানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাইনুল ইসলাম খান।

এ সময় কালিগঞ্জ থানা পুলিশ সহযোগিতা করে। উপজেলা প্রশাসন জানায়, জ্বালানি তেলের ন্যায্যমূল্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর