স্টাফ রিপোর্টার : ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এফডিইবি) গাজীপুর মহানগর শাখার উদ্যোগে প্রকৌশলীদের সম্মানে ইফতার মাহফিল ও আধুনিক বাংলাদেশ গড়তে কারিগরি শিক্ষার গুরুত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে । রোববার গাজীপুর মহানগরীর সোনার তরী কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এ ইফতার মাহফিল ও সেমিনারে খ্যাতনামা প্রকৌশলী, শিক্ষাবিদ ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে অনুষ্ঠানটি পরিণত হয় এক মিলনমেলায়।
গাজীপুর মহানগর এফডিইবি’র সভাপতি ও আইডিইবি গাজীপুর জেলা শাখার সদস্য সচিব প্রকৌশলী ফারুক আহমেদ এর সভাপতিত্বে ও সেক্রেটারি মো: আবছার উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর এফডিইবি’র অন্যতম উপদেষ্টা আ.স.ম ফারুক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ,এফডিইবির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও আইডিইবি কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী জয়নাল আবেদিন। সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন আইডিইবি শিক্ষা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের সম্মানিত চেয়ারম্যান ড. সৈয়দ আব্দুল আজিজ । আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর ইঞ্জিনিয়ার্স বিভাগের সম্মানিত সভাপতি ড. মাহবুবুল আলম জামি, সেক্রেটারি প্রকৌশলী মফিজুল ইসলাম, আইডিইবি গাজীপুর জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, ওয়ার্ড উপদেষ্টা মোহাম্মদ সুমন শরীফ, আলী আজগর, অন্যতম সদস্য প্রকৌ: আমিনুল হক হীরা, প্রকৌ: আমিনুল ইসলাম, প্রকৌ: জাহিদ হোসাইন, এম হোসাইন, সফট ম্যাক্স পরিচালক প্রকৌ: মো: ছাব্বির হোসাইনসহ বিভিন্ন সার্ভিস এসোসিয়েশনের নেতৃবৃন্দ।
বক্তারা আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কারিগরি শিক্ষার গুরুত্ব, নৈতিক সমাজ বিনির্মাণে রমজানের তাৎপর্য ও গুরুত্ব, প্রকৌশলীদের পেশাগত উন্নয়ন, প্রযুক্তির বিকাশ, সামাজিক ও ধর্মীয় দায়বদ্ধতা, ইত্যাদি বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। বিশেষ অতিথিরা প্রকৌশলীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শিশুশিল্পী সা’দ বিন ফারুক এবং শিল্পী প্রকৌশলী আরিফ হোসেন। প্রকৌশলীদের আত্মিক ও পেশাগত উন্নতি এবং অগ্রগতি কামনায় দোয়া মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।