বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আমিরাতের দুটি কেন্দ্রে এসএসসি পরীক্ষা ২০২৬ শুরু উৎসবমুখর পরিবেশে সুশৃঙ্খলভাবে কালিগঞ্জে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন সম্পন্ন ১৪৭৩ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ১৩ জন কালীগঞ্জ পৌরসভা থেকে ৬০ জনকে বিনামূল্যে কম্পিউটার ও ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন মাভাবিপ্রবিতে BAC অ্যাক্রেডিটেশন বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত ফটিকছড়িতে ১১ ভেন্যুর ১২ কেন্দ্রে একযোগে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হেফাজত আমিরের সঙ্গে এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদের সৌজন্য সাক্ষাৎ গাকৃবিতে আন্তর্জাতিক সিএবিআই কোর্স অন্তর্ভুক্তির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত বিএসইসি চেয়ারম্যানের সাথে উত্তরা গ্রুপের চেয়ারম্যানের ব্যাবসায়িক বৈঠক অনুষ্ঠিত  বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম রোহিঙ্গা সংকট মোকাবিলায় জাপানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ

গাজীপুর ৫ আসনের জামায়াত প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষনা, কর্মসংস্থান ও আধুনিক অবকাঠামো সহ ১০ উন্নয়ন পরিকল্পনা উপস্থাপন

  • আপডেট টাইম : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭৯ ভিজিটর

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর-৫ (কালীগঞ্জ) আসনকে একটি আধুনিক, সমৃদ্ধ এবং স্মার্ট জনপদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ১০টি উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনিত সংসদ সদস্য প্রার্থী মোঃ খাইরুল হাসান। “চলো একসাথে গড়ি স্বপ্নের গাজীপুর-৫” স্লোগানকে সামনে রেখে এ ইশতেহারে অবকাঠামো, কর্মসংস্থান, কৃষি এবং তথ্যপ্রযুক্তি খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। শুক্রবার সকালে কালিগঞ্জ উপজেলা জামায়াত অফিসে তিনি এ ইশতেহার ঘোষনা করেন।

ইশতেহারে আগামী ৫ বছরের জন্য একটি সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যেখানে প্রথম বছর থেকেই দৃশ্যমান পরিবর্তনের অঙ্গীকার করা হয়েছে। ইশতেহারে টঙ্গী-পুবাইল-কালীগঞ্জ হয়ে নরসিংদী-সিলেট মহাসড়ককে ৪ লেনে উন্নীত করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এছাড়া কালীগঞ্জ পৌরসভাকে আধুনিক নাগরিক সুবিধাসম্পন্ন একটি স্মার্ট পৌরসভায় রূপান্তর, যানজট নিরসনে স্মার্ট ট্রাফিক ব্যবস্থা এবং প্রতিটি ইউনিয়নে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের কার্যকর পদক্ষেপ গ্রহণের কথা উল্লেখ রয়েছে।

ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং কুটির শিল্পে তরুণ উদ্যোক্তাদের জন্য ‘কর্মসংস্থান প্রকল্প’ ও বিনা জামানতে ঋণের ব্যবস্থা করার কথা বলা হয়েছে। কৃষকদের জন্য সুদমুক্ত কৃষি ঋণ এবং আধুনিক কৃষি সরঞ্জাম সরবরাহ নিশ্চিত করা, প্রত্যন্ত অঞ্চলে বিশেষজ্ঞ চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া, পরিকল্পিত শিল্প জোন স্থাপন এবং বৃহৎ অবকাঠামো প্রকল্পের পূর্ণ বাস্তবায়নের আশ্বাস দেয়া হয়েছে।

নির্বাচনী পরিচালক মোঃ মোখলেছুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত ইশতেহার ঘোষণার সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন গাজীপুর জেলা জামায়াতের আমির, ড. জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ মসজিদ মিশনের সভাপতি মাওলানা যাইনুল আবেদীন, সাবেক সচিব শেখ এ কে এম মোতাহার হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ লেবার পার্টির কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট এম এম ইউসুফ আলী, বাংলাদেশ খেলাফত মজলিস গাজীপুর জেলা সেক্রেটারি মাওলানা রুহুল আমিন কাসেমী, গাজীপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, জেলা তারবিয়ত সেক্রেটারি মোহাম্মদুল্লাহ, কালিগঞ্জ উপজেলা জামায়াতের আমির আফতাব উদ্দিন, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান কামাল, জেলা এনসিপির যুগ্ম সদস্য রিদওয়ান শেখ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর