রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী কাপাসিয়ায় জাহিদ নিখোঁজের তিনদিন পর লাশ মিলল নদীতে কালীগঞ্জে শ্বশুরকে কুড়ালের কোপে হত্যা, থানায় এসে আত্মসমর্পণ জামাইয়ের রাজধানীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন, ২৫ টাকা দরে কিনবে সরকার : শাহে আলম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের মসলা এবং বাঘাবাড়ি ঘিসহ ১০টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ গাজীপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক সাইয়েদুর রহমানের ইন্তেকাল মহানবীর (সা) আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই – এটিএম কামরুল ইসলাম

কালীগঞ্জ উপজেলা ও পৌর জাসাসের ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারনা আনুষ্ঠানিক ভাবে শুরু

  • আপডেট টাইম : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  • ১১৪ ভিজিটর

কালীগঞ্জ প্রতিনিধি: আসন্ন ত্রায়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জাসাসের পক্ষ থেকে গাজীপুর ৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী একে এম ফজলুল হক (মিলন) এর পক্ষে আজ নির্বাচনী প্রচারনা শুরু হয়েছে।

আজ বিকাল ৩ টার সময় কালীগঞ্জ উপজেলা ও কালীগঞ্জ পৌর জাসাসের কালীগঞ্জ উপজেলার নির্বাচনী কমিটির জাসাসের আহবায়ক পনির খন্দকারের নেতৃত্বে বক্তারপুর ইউনিয়নের নাওয়ানের মোড়,নয়াবাজার, মোল্লাবাড়ির মোড়, বক্তারপুর বাজার, মোহানী,ফুলদী বাজার, কলুন, আলাদীনের টেক, সহ বক্তারপুর ইউনিয়ন বিভিন্ন ওয়ার্ড ও মহল্লায় ধানের শীষের পক্ষে প্রচারনা আনুষ্ঠানিক ভাবে শুরু করেন, ও লিফলেট বিতরণ করেন এবং ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন, ভোট প্রার্থনার পরে একটি স্লোগান বক্তারপুর ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় স্লোগান হয়” তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক”, মিলন ভাই ভালো লোক এবার ভোট তার পক্ষে হোক”, লাগারে লাগা ধান লাগা”, মা গো আপনার একটি ভোটে মিলন ভাই যাবে জিতে”, “গরীব দু:ক্ষির মার্কা ধানের শীষ মার্কা, ” ১২ তারিখ সারা দিন ধানের শীষে ভোট দিন ” তারেক জিয়ার সালাম নিন ধানের শীষে ভোট দিন “, ” ফজলুল হক মিলনে সালাম নিন ধানের শীষে ভোট দিন, ” বিভিন্ন মত ভিন্ন পদ ধানের শীষের একমত”, বিভিন্ন স্লোগান নিয়ে বক্তারপুর ইউনিয়নে ধানের শীষের পক্ষে প্রচারনা আনুষ্ঠানিক ভাবে শুরু হয়।

ধানের শীষের পক্ষে বক্তারপুর ইউনিয়নের প্রচারনায় উপস্থিত ছিলেন : কালীগঞ্জ উপজেলা জাসাসের সদস্য সচিব শাহাদাত হোসেন (মিঠু), যুগ্ম আহবায়ক মোবারক হোসেন মৃধা,যুগ্ম আহবায়ক বাদল ফকির, যুগ্ম আহবায়ক মো: শফিকুল ইসলাম, আহবায়ক সদস্য এডভোকেট তৌহিদ ইসলাম, আহবায়ক সদস্য আলামিন, আহবায়ক সদস্য সজিব মিয়া,আহ্বায়ক সদস্য নূর মিজান, আহবায়ক সদস্য শফিকুল ইসলাম, আহবায়ক সদস্য সিরাজ, কালীগঞ্জ পৌর জাসাসের ভারপ্রাপ্ত আহবায়ক লিটন বাউল,সহ উপজেলা জাসাস এবং কালীগঞ্জ পৌর জাসাসের সদস্য বৃন্দ প্রচারনায় উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর