রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী কাপাসিয়ায় জাহিদ নিখোঁজের তিনদিন পর লাশ মিলল নদীতে কালীগঞ্জে শ্বশুরকে কুড়ালের কোপে হত্যা, থানায় এসে আত্মসমর্পণ জামাইয়ের রাজধানীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন, ২৫ টাকা দরে কিনবে সরকার : শাহে আলম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের মসলা এবং বাঘাবাড়ি ঘিসহ ১০টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ গাজীপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক সাইয়েদুর রহমানের ইন্তেকাল মহানবীর (সা) আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই – এটিএম কামরুল ইসলাম

ডিভাইন স্ট্যান্ডার্ড স্কুল এন্ড হিফয মাদ্রাসার দ্বিতীয় শাখার উদ্বোধন

  • আপডেট টাইম : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ৭৩ ভিজিটর

গাজীপুর প্রতিনিধি : শুক্রবার বিকালে টঙ্গী, গাজীপুরে ডিভাইন স্ট্যান্ডার্ড স্কুল এন্ড হিফয মাদ্রাসার দ্বিতীয় শাখার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান খন্দকার গোলাম মোস্তফা।
গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ নূরে আলম মামুন, সচিব, বিআরটিসি এবং রাবেয়া সুলতানা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মাসুম বিল্লাহ, চেয়ারম্যান, ভিন্নমাত্রা প্রকাশনী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঃ সালাম, প্রতিষ্ঠাতা, বালাদিল আমিন; মোঃ হোসাইন মাহমুদ, প্রভাষক, তা’মিরুল মিল্লাত কামিল মাদ্রাসা, টঙ্গী শাখা; মিফতাহ উদ্দিন, প্রিন্সিপাল, দারুল কুরআন মাদ্রাসা এবং এইচ এম আশরাফ আলী, ভাইস প্রিন্সিপাল, মুকদ্দামাতুল কুরআন মাদ্রাসা।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করা হয়। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত ড্রইং, কিরাত ও নাশিদ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
প্রতিষ্ঠানের প্রিন্সিপাল তার বক্তব্যে বলেন, এই প্রতিষ্ঠান দ্বীন ও দুনিয়ার শিক্ষার সমন্বয়ে একটি আদর্শ প্রজন্ম গড়ে তুলতে কাজ করবে, যেখানে নৈতিকতা ও আধুনিক জ্ঞানের সমান গুরুত্ব দেওয়া হবে।
অনুষ্ঠানের পরবর্তী অংশে এক মনোরম সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। এতে পরিবেশনায় অংশ নেন সুর সম্রাট মশিউর রহমান, ইসলামিক নাশিদ শিল্পী এস এম মইন, মোঃ মিজানুর রহমানসহ অন্যান্য শিল্পীরা।
অনুষ্ঠানে উপস্থিত অভিভাবকবৃন্দ প্রতিষ্ঠানটির পরিবেশ ও শিক্ষাদর্শন নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং এর সার্বিক সাফল্য কামনা করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর