মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম :
চট্রগ্ৰাম ফটিকছড়ি হালদা বিপন্ন করে নির্মাণ হচ্ছে তীররক্ষা বাঁধ কালিগঞ্জে ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে অভিযান, কারাদণ্ড দিল ভ্রাম্যমাণ আদালত বোরকা নিয়ে সংসদে সরকারি দলের এমপির আপত্তিকর বক্তব্যের তীব্র প্রতিবাদ বিরোধী দলের বহিরাগত প্রো-ভিসি নিয়োগ প্রত্যাখ্যান: গাকৃবিতে শিক্ষক সমিতির মানববন্ধন, প্রশাসনিক ভবন অবরুদ্ধ বিদ্যুৎস্পৃষ্টে কালিগঞ্জের মহসিন আলীর মৃত্যু, এলাকায় শোক মাভাবিপ্রবিতে ‘টেক্সটাইল ও ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কৃত্রিম বুদ্ধিমত্তা’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত কালিগঞ্জে পেশাজীবী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান টঙ্গীতে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ‘গ্লোবাল কিডস স্কুলে’ ফল উৎসব ও শিশুশ্রম প্রতিরোধ দিবস পালন সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী

গণভোটের জন্য জনসচেতনতা বৃদ্ধিতে জিসিসি’র মাসব্যাপী বিশেষ প্রচারণা কর্মসূচি গ্রহণ

  • আপডেট টাইম : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ৬৭ ভিজিটর

গাজীপুর প্রতিনিধি :  আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনে একই সাথে অনুষ্ঠেয় গণভোটের বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাসব্যাপী বিশেষ প্রচারণামূলক কর্মসূচি গ্রহণ করেছে গাজীপুর সিটি কর্পরেশন। এ কর্মসূচির আওতায় লিফলেট বিতরণ, ব্যানার, বিলবোর্ড স্থাপনসহ মাইকিং ও ভ্রাম্যমাণ গাড়িতে করে ভিডিওচিত্র প্রদর্শন করা হচ্ছে। গাজীপুর সিটি করপোরেশনের সচীব আমিন আল পারভেজ এ তথ্য জানান।
সরেজমিন বিভিন্ন এলাকা পরিদর্শন করে দেখা গেছে,  গাজীপুর সিটি কর্পোরেশনের বিভিন্ন স্থানে বিশেষ করে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপুর্ণ স্থানে  বিশাল বিলবোর্ড স্থাপন করা হয়েছে। সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয় নগর ভবন এবং আঞ্চলিক কার্যালয়সমূহে গণভোটের গুরুত্ব বর্ণনা করে ব্যানার ঝোলানো হয়েছে। এ বিষয়ে প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সোহেল হাসান জানান,  স্থানীয় সরকার বিভাগের নির্দেশনা অনুসরণ করে এবং সিটি কর্পোরেশনের প্রশাসক শরফ উদ্দিন আহমদ চৌধুরীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে গাজীপুর সিটি কর্পোরেশন গণভোটের বিষয়ে ভোটারদের উদ্বুদ্ধকরণের লক্ষ্যে প্রচারণামূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। ইতোমধ্যে বিশ হাজার লিফলেট ছাপিয়ে প্রতিটি ওয়ার্ডে বিতরণের ব্যবস্থা করা হয়েছে ।  গুরুত্বপুর্ণ স্থানে অন্ততঃ বিশটি বিলবোর্ড স্থাপন করা হচ্ছে। এছাড়া মাসব্যাপী মাইকিং, ভিডিওচিত্র প্রদর্শনসহ নানা প্রচারণামূলক ল্কর্মসুচি বাস্তবায়ন করা হবে মর্মেও তিনি জানান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর