শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নরনিংদীতে বাবার হাতে ছেলে খুন নেপথ্যে মাদক পলিথিন ও প্লাস্টিকের বিস্তার ঠেকাতে অভিযান জোরদার ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্যাংককে জি-২০ সম্মেলনে অর্থমন্ত্রীদের বৈঠক শুরু আজ মসজিদে অনৈতিক কাজের দায়ে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর কালীগঞ্জে মাদকবিরোধী মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে ৩ লাখ টাকা জরিমানা টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন : ২১ ইউনিটের চেষ্টায় প্রায় ৩ ঘন্টা পর নিয়ন্ত্রণে গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে দুইজনকে ৩ লাখ টাকা জরিমানা গাজীপুরে বিএসটিআই এর উদ্যোগে বিশ্ব মান দিবস পালন

কালীগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভা ও নির্বাচন সম্পন্ন

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ১০৬ ভিজিটর

গাজীপুর প্রতিনিধিঃ বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের অন্তর্গত কালীগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের বিশেষ সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারী) সকালে উপজেলা পল্লী উন্নয়ন ভবনের হল রুমে এ বিশেষ সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়। উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ইসরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম।

সভায় নির্বাচন পরিচালনা কমিটির অনুমোদনক্রমে সভাপতি পদে মোঃ নায়েবুর রহমান ও পরিচালক পদে ক্যালী ডায়না রোজারিও, মোঃ ইসমাইল হোসেন মোড়ল, ফিরুজ আল মামুন তারেক, জামাল উদ্দিন পাঠান এবং রেহানা পারভিন বিনাপ্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান ভুইয়া, সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাহিদা খাতুন, সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক মোঃ নূর আলম খান ও বাহাদুরসাদী ইউপির সাবেক চেয়ারম্যান এসএম জয়নাল আবেদীন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর