বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
৪৭তম বিসিএস-এর ভাইভা প্রক্রিয়া শুরু, অনলাইনে তথ্য জমা বাধ্যতামূলক আমিরাতের দুটি কেন্দ্রে এসএসসি পরীক্ষা ২০২৬ শুরু উৎসবমুখর পরিবেশে সুশৃঙ্খলভাবে কালিগঞ্জে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন সম্পন্ন ১৪৭৩ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ১৩ জন কালীগঞ্জ পৌরসভা থেকে ৬০ জনকে বিনামূল্যে কম্পিউটার ও ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন মাভাবিপ্রবিতে BAC অ্যাক্রেডিটেশন বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত ফটিকছড়িতে ১১ ভেন্যুর ১২ কেন্দ্রে একযোগে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হেফাজত আমিরের সঙ্গে এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদের সৌজন্য সাক্ষাৎ গাকৃবিতে আন্তর্জাতিক সিএবিআই কোর্স অন্তর্ভুক্তির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত বিএসইসি চেয়ারম্যানের সাথে উত্তরা গ্রুপের চেয়ারম্যানের ব্যাবসায়িক বৈঠক অনুষ্ঠিত  বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

দিপু দাস হত্যায় গাজীপুরে হিন্দু মহাজোটের মানববন্ধন

  • আপডেট টাইম : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৬২ ভিজিটর

গাজীপুর প্রতিনিধি : গতকাল শুক্রবার বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের কেন্দ্রীয় কমিটির নির্দেশে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট গাজীপুর জেলা, মহানগর, মহাজোটের অঙ্গসংগঠনসমূহ, অন্যান্য হিন্দু সংগঠন এবং সচেতন সকল সনাতনীদের অংশগ্রহণে ময়মনসিংহের ভালুকায় দিপু চন্দ্র দাসের নির্মম হত্যাকাণ্ড ও আগুনে পুড়িয়ে হত্যার ঘটনার প্রতিবাদ সহ সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর চলমান হত্যা, নির্যাতন, নিপীড়ন, জমি-জমা দখল, ধর্ষণ, হুমকি-ধামকি এবং জোরপূর্বক দেশত্যাগে বাধ্য করার ঘটনার বিরুদ্ধে মানববন্ধন ও র‍্যালির আয়োজন করা হয়।

উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের বিভিন্ন শাখা ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। মানববন্ধনে আহ্বায়ক হিসেবে উপস্থিত ছিলেন মানিক চন্দ্র দে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমর রঞ্জন দাস ও বিশ্বজিৎ দাস। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,গাজীপুর মহানগর শাখার আহ্বায়ক দীপক কর, যুগ্ম আহ্বায়ক তপন কুমার রায় ও রঞ্জিত ধর, কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক সঞ্জয় চক্রবর্তী, কেন্দ্রীয় কৃপাময়ী কালী মন্দিরের সাধারণ সম্পাদক বাপি দে,
বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের সভাপতি বিপ্লব মজুমদার, সাধারণ সম্পাদক দ্বিজেন্দ্র পাল,
সহ-সভাপতি রাখাল পণ্ডিত।

ডুয়েট বাণী অর্চনা শাখার নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন অসিত চন্দ্র মোহন্ত।

এছাড়াও বক্তব্য প্রদান করেন—
শারদাঞ্জলি ফোরামের সভাপতি পবন সূত্রধর, বাংলাদেশ জাতীয় ছাত্র মহাজোটের সভাপতি রাম প্রসাদ বর্মন,
ছাত্র মহাজোটের সাধারণ সম্পাদক নিলয় তালুকদার (রাজ)।

মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দীপা রানী বর্মন (কাশিমপুর), কৃষ্ণচন্দ্র পাল, সাহিত্যিক সুমন দাস, বিকাশ চন্দ্র বর্মনসহ সচেতন সনাতনী সম্প্রদায়ের নেতৃবৃন্দ।

বক্তারা জোর দাবি জানান, দিপু চন্দ্র দাসের হত্যাকাণ্ডে জড়িত সকল হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি তারা দাবি করেন, সংখ্যালঘু সনাতনীরা যেন আগামী দিনে এই স্বাধীন দেশে নিজেদের অধিকার ও সম্মান নিয়ে নিরাপদে বসবাস করতে পারে—সে নিশ্চয়তা রাষ্ট্রকে দিতে হবে।

বাংলাদেশের জাতীয় হিন্দু মহাজোট গাজীপুর মহানগর এর যুগ্ম আহ্বায়ক তপন কুমার রায় দূর দূরান্ত থেকে যারা এই প্রতিকূল আবহাওয়া ও প্রচন্ড শীতের মধ্যে উপস্থিত থেকে মানববন্ধনকে সুন্দর এবং সার্থন করেছেন তাদের সকলকে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট গাজীপুর জেলা মহানগর এবং অঙ্গ সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর