রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী কাপাসিয়ায় জাহিদ নিখোঁজের তিনদিন পর লাশ মিলল নদীতে কালীগঞ্জে শ্বশুরকে কুড়ালের কোপে হত্যা, থানায় এসে আত্মসমর্পণ জামাইয়ের রাজধানীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন, ২৫ টাকা দরে কিনবে সরকার : শাহে আলম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের মসলা এবং বাঘাবাড়ি ঘিসহ ১০টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ গাজীপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক সাইয়েদুর রহমানের ইন্তেকাল মহানবীর (সা) আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই – এটিএম কামরুল ইসলাম

গাকৃবি’তে অয়েল সিড ব্রিডিং বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৭ ভিজিটর

গাজীপুর প্রতিনিধি : গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (আইবিজিই) বিভাগের উদ্যোগে মঙ্গলবার ‘এনডিএসইউ অয়েল সিড ব্রিডিং: হারনেসিং ইনোভেশন এন্ড কোলাবোরেটিভ স্ট্র্যাটেজিস’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আইবিজিই এর পরিচালক অধ্যাপক শাহ মোহাম্মদ নাঈমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সেমিনাওে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিশ^খ্যাত ক্যানোলা প্রজননবিদ এবং যুক্তরাষ্ট্রের নর্থ ডেকোটা স্টেট ইউনিভার্সিটির (এনডিএসইউ) প্ল্যান্ট সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মোখলেসুর রহমান।অণ্যান্যেও মধ্যে বক্তব্য রাখেন, গাজীপুর কৃষি বিশ^বিদ্যালয়ের (গাকৃবি) ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (আইবিজিই) বিভাগের প্রতিষ্ঠাতা পরিচালক অধ্যাপক ড. মো: তোফাজ্জল ইসলাম। অনুষ্ঠানে বিশ^বিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন,পরিচালক,শিক্ষক, গবেষক এবং শিক্ষার্থীসহ ৫০ জনেরও অধিক প্রতিনিধি অংশ নেন।
মূল প্রবন্ধে অধ্যাপক ড. মোখলেসুর রহমান তৈলবীজ প্রজননের আধুনিক কৌশল, বিশেষ করে ক্যানোলা চাষে উদ্ভাবনী পদ্ধতি এবং আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। তিনি নর্থ ডেকোটা স্টেট ইউনিভার্সিটিতে পরিচালিত গবেষনা এবং বিশ^ভ্যাপী খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরনে উচ্চফলনশীল তৈলবীজের ভূমিকা আলোচনা করেন। সেমিনার শেষে উপস্থিত শিক্ষক ও গবেষকদের সাথে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, অধ্যাপক রহমান এর আগেও ২০১৫ সালে এ বিশ^বিদ্যালয়ে একটি সেমিনারে অংশ নিয়েছিলেন। অন্যদিকে ২০১৮ সালে অধ্যাপক ড. তোফাজ্জল ইসলামও নর্থ ডেকোটা স্টেট ইউনিভার্সিটিতে একটি ফিরতি সফর করেন, যা দুই প্রতিষ্ঠানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক ও বৈজ্ঞানিক বিনিময়ের পথ সুগম করে।
অধ্যাপক মোখলেসুর রহমান আন্তর্জাতিকভাবে স্বীকৃত একজন বিজ্ঞানী যার ৫০০ এর বেশী সাইটেশন এবং অসংখ্য উচ্চমানের গবেষনাপত্র রয়েছে। তার এই সফর বাংলাদেশ ও যুক্তরাস্ট্রের মধ্যে কৃষি গবেষনা ও উচ্চ শিক্ষার ক্ষেত্রে সহযোগিতার একটি নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর