রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী কাপাসিয়ায় জাহিদ নিখোঁজের তিনদিন পর লাশ মিলল নদীতে কালীগঞ্জে শ্বশুরকে কুড়ালের কোপে হত্যা, থানায় এসে আত্মসমর্পণ জামাইয়ের রাজধানীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন, ২৫ টাকা দরে কিনবে সরকার : শাহে আলম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের মসলা এবং বাঘাবাড়ি ঘিসহ ১০টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ গাজীপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক সাইয়েদুর রহমানের ইন্তেকাল মহানবীর (সা) আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই – এটিএম কামরুল ইসলাম

গাজীপুর-৫ (কালীগঞ্জে – পুবাইল,বাইড়া) আসনে জনতার দলের দলের মনোনয়নপত্র সংগ্রহ

  • আপডেট টাইম : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৪ ভিজিটর

কালীগঞ্জ প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৫ (কালীগঞ্জে – পুবাইল,বাইড়া) আসনে জনতার দল মনোনীত প্রার্থী জনতার দল কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আলহাজ্ব আজম খান এর‌ পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ।

সোমবার (২২ ডিসেম্বর) বিকালে ১৯৮ গাজীপুর-৫ আসনের সহকারী রির্টানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম মো. কামরুল ইসলাম এর কার্যালয় থেকে জনতার দল মনোনীত প্রার্থী আলহাজ্ব আজম খান এর‌ পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন জনতার দল কালীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ নোমান। এ সময় উপস্থিত ছিলেন জনতার দল কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোঃ রফিকুল ইসলাম, জনতার সহ সভাপতি মিনহাজ আবেদীন (বিশাল), কালীগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি মোঃ শরিফ হোসেন খান, সদস্য সোলাইমান শেখ, কালীগঞ্জ পৌর শাখার সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির, আলমগীর হোসেন প্রমুখ।

জনতার দল কালীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ নোমান আমাদের প্রতিনিধিকে জানান জনতার দল এর মনোনীত গাজীপুরের ৫ আসনের কালীগঞ্জ( পুবাইল, বাড়িয়া) আসনের জন নেতা আলহাজ্ব আজম খানের পক্ষ থেকে আমি সহ কালীগঞ্জ উপজেলা জনতার দলের নেতৃত্ব বৃন্দ মনোনয়ন ক্রয় করি,আমরা আশা করি আমাদের নেতা আজম খান বিপুল ভোটের ব্যবধানে বিজয় এর লক্ষে আমারা জনতার দল ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাচ্ছি, আমরা জয়ের লক্ষে কাজ করে যাব।

জনতার দল কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোঃ রফিকুল ইসলাম বলেন আমাদের নেতা আযম খান,ক্লিন ইমেজ এর লোক, আমরা আমাদের নেতার জন্য সবাই মিলে মিশে একত্রে কাজ করে ভোটারদের মন খুশি করে আমাদের দলের সদস্য সচিব আজম খান কে বিপুল ভোটের ব্যবধানে জয়যুক্ত করতে চেষ্টা করছি, আসুন আমরা ঐক্য বদ্ধ হয়ে আমাদের প্রিয় কালীগঞ্জকে সূখী ও সমৃদ্ধ করার জন্য একটি বার আজম খান কে সংসদ সদস্য হিসেবে কাজ করার সূযোগ করে দেই।আমরা সকালে বেঁধেছি জোট কলম মার্কাায় দিবো ভোট।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর